প্রধান সূচি

ইন্দুরকানীতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

“বহু ভাষায় স্বাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা’’ এই স্লোগানকে সামনে রেখে ইন্দুরকানীতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে।

রবিবার উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বর্ণাঢ্য র‌্যালীটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে শেষ হয়। র‌্যালীতে অংশগ্রহন করেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম মতিউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর একেএম আবুল খায়ের, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পূরবী রানী দাস, সহকারি শিক্ষা কর্মকর্তা সৈয়দ মো. আহসান, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এসএম লোকমান হোসেন, রূপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. আজাদ হোসেন বাচ্চুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial