মাদক সেবনে বাঁধা দেওয়ায় কিশোরকে মারপিট
বাগেরহাট শহরের পিয়াজপট্টি এলাকায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় কারণে সোনিয়া ইয়াসমিন ও ইয়াছিন কিশোর অর্জুনকে মারপিট করে আহত করেছে। গুরুত্বর আহত অবস্থায় কিশোর অর্জুন (১৩)কে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আহত কিশোরের মা ঝুমুর কর্মকার বাগেরহাট মডেল থানায় সোনিয়া ইয়াসমিন ও ইয়াসিনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, বাগেরহাট কচুয়াপট্টি সুমন বেকারীতে অর্জুন ও ইয়াছিন কাজ করতো। সেই সুবাদে প্রতিরাতে ইয়াছিন ও সোনিয়া আরো ২/১জন মিলিত হয়ে ওই কারখানায় মাদক সেবন করতো। এ ঘটনায় অর্জন দেখে পেলে তার পরিবারসহ অন্য লোকজনকে জানিয়ে দেওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাতে তাকে রাস্তায় ধরে নিয়ে লাঠি দিয়ে মারপিট করে গুরুত্বর আহত করে। এসময় অর্জুনের ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে উপস্থিত অর্জুন এর পরিবারের পক্ষ থেকে তুলসি কর্মকার ও বেবী কর্মকার জানান, সোনিয়া ও ইয়াছিন এলাকায় মাদক বেচাকেনাসহ অনৈতিক কর্মকান্ডে জড়িত। তাদের এই অনৈতিক কর্মকান্ড প্রকাশ করার কারণে কিষোর অর্জুনকে মারপিট কার হয়। আমরা এর দৃষ্টান্ত মুলক শাস্তি চাই।
এ ব্যাপারে সুমন বেকারীর মালিক সুমন সাহা জানান, এমন ধরনের অভিযোগ পেয়ে ইয়াছিন ও অর্জুনকে কারখানা থেকে বের করে দেওয়া হয়েছে।
বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, একটি অভিযোগ পেয়ে একজন অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
