Saturday, September 7th, 2019
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নত বিশ্বের কাতারে এগিয়ে যাচ্ছে … গণপূর্ত মন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নত বিশ্বের কাতারে এগিয়ে যাচ্ছে। অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির উর্ধ্বে উঠে এলাকার উন্নয়নে কাজ করতে হবে। দেশের সার্বিক উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই। পিরোজপুর-১ আসনের (পিরোজপুর সদর-নাজিরপুর-স্বরূপকাঠী) অবকাঠামো উন্নয়নের লক্ষে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহন করেছে সরকার। উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে কোন প্রকার দুর্নীতি ও অনিয়ম সহ্য করা হবে না। রাজনৈতিক ও দলীয় মত পার্থক্য থাকতে পারে, কিন্তু উন্নয়নের স্বার্থে দল-মত, ধর্ম-বর্ন নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। আজ শনিবারবিস্তারিত পড়ুন
পিরোজপুরে দিনের বেলায় সমাজসেবা কর্মকর্তার বাসায় চুরি ॥ স্বর্ণালংকার ও নগদ টাকা লুট
পিরোজপুর পৌরশহরসহ বিভিন্ন আবাসিক এলাকায় বাসাবাড়িতে হঠাৎ করে চুরি-ডাকাতির ঘটনা বেড়ে গিয়েছে। আজ শনিবার দিনের বেলাতে পৌর শহরের উকিল পাড়া এলাকায় এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। পিরোজপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের প্রবেশন অফিসার মো. জাকির হোসেনের ভাড়াটিয়া বাসায় এ চুরির ঘটনা ঘটে। তিনি উকিল পাড়ায় ব্যবসায়ী বোরহান মল্লিকের বাসার ৩য় তলায় ভাড়া থাকেন। শনিবার সকাল সাড়ে ৭ টার পর থেকে দুপুর ১২টার মধ্যে যে কোন সময় তার বাসাতে এই চুরির ঘটনাঠি সংঘটিত হয়েছে। এসময় বাসাতে কেউ ছিলেন না। সংঘবদ্ধ চোরের দল বাসার দরজার দুটি হেজবল ভেঙ্গে ভিতরে আলমিরা ভেঙ্গে নগদবিস্তারিত পড়ুন
পিরোজপুরে প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে ক্ষুদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন
পিরোজপুর সদর উপজেলার ৭৪নং মধ্য নামাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস খানমের বিভিন্ন অনিয়ম, দুর্নীতির প্রতিবাদ ও বিচারের দাবীতে বিদ্যালয়ের ক্লাস বর্জন করেছে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা। শনিবার বিদ্যালয়ের গিয়ে কোন শ্রেণীতে কোন শিক্ষার্থীদের পাওয়া যায়নি। এসময় সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে কথা বলে বিষয়টি সমাধানে চেষ্টা করলেও বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিত করতে পারেন নি। বিদ্যালয়ের সামনে উপস্থিত হয়ে কয়েকজন অভিভাবক অভিযোগ করে জানান, ৭৪নং মধ্য নামাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে শিশু শ্রেণী থেকে ৫ম শ্রেণীতে মোট ১০১ জন শিক্ষার্থী লেখাপড়া করে। কিন্তু এইবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় গাছ থেকে পড়ে শ্রকিকের মৃত্যু
পিরোজপুরের ভান্ডারিয়ায় ইব্রাহিম (৫০) নামের এক দিনমজুরের গাছ থেকে পরে মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার দুপুরে উপজেলার ভিটাবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তার নিজ বাড়ী পার্শ্ববর্তী কাউখালী উপজেলার জোলাগাতি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ভান্ডারিয়ায় উপজেলার ভিটাবাড়িয়া গ্রামের জনৈক দুলাল মৃধার বাড়িতে দিনমজুর মো. ইব্রাহিম কাজে এসে একটি রেইনট্রি গাছের ঢাল কাটতে উঠে। এ সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভান্ডারিয়া ওসি এস. এম. মাকসুদুর রহমান মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না দেওয়ায়বিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে পুলিশের উদ্যোগে জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ
ইন্দুরকানীতে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শনিবার দুপুরে ইন্দুরকানী থানা পুলিশের উদ্যোগে কচাঁ ও বলেশ্বর নদীতে ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানা আফিসার ইনর্চাজ (ওসি) মো. হাবিবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক গাজী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার স্বপন কুমার রায়, উপজেলা আওয়ামীলীগ নেতা মো. সাইদুর রহমান সাঈদ, এসআই মো. হেমায়েত উদ্দিন, শাহাদাৎ হোসেন, ইন্দুরকানী বাজার সমিতির সাধারণ সম্পাদক মো. হারুন-অর-রশিদ হাওলাদার প্রমুখ।
পাইকগাছায় শকুন দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় পাইকগাছার নতুন বাজার চত্বরে শকুন সুরক্ষায় পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী। বিশেষ অতিথি ছিলেন, সাবেক অনারারি ক্যাপ্টেন মোহন লাল দাশ, সাবেক ব্যাংকার প্রজিৎ কুমার রায়, সাবেক প্রধান শিক্ষক নির্মল দেবনাথ। সাংবাদিক সাইফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, সাবেক শিক্ষক কালীদাশ সেন, আজিজুর রহমান, নারায়ন চন্দ্র ঘোষ, গোবিন্দ লাল রায়, বিল্লাল হোসেন, জামাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারাবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় আ’লীগ সম্পাদকের গাড়ি ভাংচুর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ॥ প্রতিবাদে সংবাদ সম্মেলন
জেলার মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যানের সমর্থকরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বরের গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগ নের্তৃবৃন্দ। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় দলের সাধারণ সম্পাদক ও ঐশী কনষ্ট্রাকশনের স্বত্বাধীকারী আজিজুল হক সেলিম মাতুব্বর লিখিত বক্তব্যে বলেন, গত সংসদ নির্বাচন এবং উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ দ্বিধা বিভক্তি হয়ে পড়ে। দলের হাতকে শক্তিশালি করতে ছাত্র জীবন থেকেই সন্ত্রাসী কিংবা গ্রুপিংয়ের রাজনীতি আমি সমর্থন করিনি। সকল নেতা-কর্মীকে সাথেবিস্তারিত পড়ুন
মাদক সেবনে বাঁধা দেওয়ায় কিশোরকে মারপিট
বাগেরহাট শহরের পিয়াজপট্টি এলাকায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় কারণে সোনিয়া ইয়াসমিন ও ইয়াছিন কিশোর অর্জুনকে মারপিট করে আহত করেছে। গুরুত্বর আহত অবস্থায় কিশোর অর্জুন (১৩)কে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আহত কিশোরের মা ঝুমুর কর্মকার বাগেরহাট মডেল থানায় সোনিয়া ইয়াসমিন ও ইয়াসিনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা গেছে, বাগেরহাট কচুয়াপট্টি সুমন বেকারীতে অর্জুন ও ইয়াছিন কাজ করতো। সেই সুবাদে প্রতিরাতে ইয়াছিন ও সোনিয়া আরো ২/১জন মিলিত হয়ে ওই কারখানায় মাদক সেবন করতো। এ ঘটনায় অর্জন দেখে পেলে তার পরিবারসহ অন্য লোকজনকে জানিয়েবিস্তারিত পড়ুন
