প্রধান সূচি

নারী ও শিশু নির্যাতন বন্ধে মোংলায় মানববন্ধন পালিত

নারী শিশু নির্যাতন বন্ধে মোংলায় মানববন্ধন পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মোংলা উপজেলা পরিষদের সামনে জেজেএস কর্তৃক আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার।

মানববন্ধনে সংস্থাটির উপকারভোগী বিভিন্ন বয়সের নারী পুরুষ অংশ নেন। এ সময় উপমন্ত্রী বলেন, নারী নির্যাতন বন্ধে পুরুষদের সচেতন হওয়া দরকার। তা’নাহলে কখনো নারী নির্যাতন বন্ধ হবেনা। মানববন্ধনে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, জেজেএস সংস্থার খুলনা বিভাগীয় কডিনেটর জিয়া আহম্মেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা পরিষদ সদস্য আবদুর রহমান, মোংলা মিঠাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদারসহ ছয়জন ইউপি চেয়ারম্যান। পরে জাগ্রত যুব সংস্থা কর্তৃক জলবায়ু পরিবর্তন ও দূর্যোগে ক্ষতিগ্রস্থ ৪০টি পরিবারের মাঝে নিরাপদ পানি সংরক্ষনের জন্য পলিমার পানির ট্যাংক ও গাছের ছারা এবং সংরক্ষনের জন্য নগদ টাকা বিতরন করেন উপমন্ত্রী।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial