প্রধান সূচি

ভান্ডারিয়ায় কৃষি উপকরণ বিতরণ

পিরোজপুরের ভান্ডারিয়ায় বুধবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ক্ষুদ্র কৃষকদের জন্য কৃষি সহায়তা প্রকল্পের আওতায় ভান্ডারিয়া পৌরসভাসহ উপজেলার অন্য ৬টি ইউনিয়নে প্রান্তিক কৃষি সমিতির মাঝে ধান মাড়াইয়ের মেশিন (পাওয়ার থ্রেসার) এবং উপজেলা পরিষদের কৃষি উন্নয়ন কর্মসূচি (এডিপি)’র আওতায় বিনামূল্যে পাওয়ার ট্রিলার বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, কৃষি কর্মকর্তা আব্দুল্লা আল মামুন, ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, সমাজসেবা কর্মকর্তা ভবানী সংকর বল, উপজেলা যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপু, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. লুৎফর রহমান প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial