প্রধান সূচি

Wednesday, September 4th, 2019

 

ভান্ডারিয়ায় কৃষি উপকরণ বিতরণ

পিরোজপুরের ভান্ডারিয়ায় বুধবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ক্ষুদ্র কৃষকদের জন্য কৃষি সহায়তা প্রকল্পের আওতায় ভান্ডারিয়া পৌরসভাসহ উপজেলার অন্য ৬টি ইউনিয়নে প্রান্তিক কৃষি সমিতির মাঝে ধান মাড়াইয়ের মেশিন (পাওয়ার থ্রেসার) এবং উপজেলা পরিষদের কৃষি উন্নয়ন কর্মসূচি (এডিপি)’র আওতায় বিনামূল্যে পাওয়ার ট্রিলার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, কৃষি কর্মকর্তা আব্দুল্লা আল মামুন, ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, সমাজসেবা কর্মকর্তা ভবানী সংকর বল, উপজেলা যুবলীগের সভাপতি তালুকদারবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা

পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ‘ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় বুধবার সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা সম্মিলিত বহুমূখি উচ্চ বিদ্যালয় হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। সভায় সভাপতিত্ব করেন জুজখোলা সম্মিলিত বহুমূখি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কাজী মজিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার শেখ মো. শহীদুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিকদার মল্লিক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম হাওলাদার, সাংবাদিক এডভোকেট মাহমুদ হোসেন। বক্তব্য রাখেন জজুখোলাবিস্তারিত পড়ুন


পিরোজপুরে সিনিয়র সাংবাদিকদের সাথে ‘টিম এ্যাসোসিয়েটস্’র প্রতিনিধিবৃন্দের মতবিনিময়

পিরোজপুরের সিনিয়র সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন মিডিয়া এডভোকেসি সংস্থা ‘টিম এ্যাসোসিয়েটস্’, পরিবার পরিকল্পনা বিষয়ক বেসরকারী সংস্থা ‘মেরী ষ্টোপস্’ এবং ‘সুশীলন’ এর প্রতিনিধিবৃন্দ। আজ বুধবার দুপুরে শহরের একটি রেস্তোরায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন টিম এ্যাসোসিয়েটস্’র প্রধান নির্বাহী কর্মকর্তা পুলক রাহা, মেরী ষ্টোপস্ বাংলাদেশ এর এডভোকেসি অফিসার তনুশ্রী মানজি, টিম এ্যাসোসিয়েটস্’র প্রোগ্রাম কো-অডিনেটর মিনহাজুল আবেদীন এবং সুশীলন’র প্রোগ্রাম অফিসার মোজাহিদুল ইসলাম। সিনিয়র সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাকের পিরোজপুর ব্যুরো প্রধান মুনিরুজ্জামান নাসিম আলী, দৈনিক খবর এর জেলা প্রতিনিধি এম. এ. রাব্বানী ফিরোজ, দৈনিকবিস্তারিত পড়ুন


বাগেরহাটে ৩ ইউপি চেয়ারম্যানের শপথ

বাগেরহাটে বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিজয়ী ৩ জন চেয়ারম্যানের শপথ গ্রহন  অনুষ্ঠিত হয়েছে। শপথ পাঠ করান বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মোছা: শাহানাজ পারভীন, মোড়লগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান শিরীনা আক্তার কিসলু। এছাড়া এসময় ফকিরহাট, মোড়েলগঞ্জ ও চিতলমারী উপজেলার সকল ইউপি চেয়ারম্যান ইউপি সচিব বৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের সাবেক চেয়ারম্যানবিস্তারিত পড়ুন


পিরোজপুরে গরু চোর নিহত

পিরোজপুরে গরু চোর সন্দেহে পিটিয়ে ও কুপিয়ে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত ৩ টার দিকে পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. জামাল হোসেন হাওলাদার (৪৫)। তিনি পিরোজপুর সদর উপজেলা শারিকতলা-ডুমুরিতলা ইউনিয়নের কুমরিমারা আশ্রায়ণ প্রকল্প এলাকার মৃত হাতেম আলী হাওলাদারের ছেলে। নিহত জামালের বিরুদ্ধে পিরোজপুরসহ বিভিন্ন থানায় চুরি, খুনসহ ৭টি মামলা রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে চোরাই গরু ট্রলারে (ইঞ্জিন চালিত নৌকা) করে অন্যত্র নিয়ে যাওয়ার সময় অজ্ঞাত ব্যক্তিদের হামলার শিকার হন জামাল। রাত ৩ টার দিকে পুলিশ তাকে আহতবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial