প্রধান সূচি

বাগেরহাটে ৩ ইউপি চেয়ারম্যানের শপথ

বাগেরহাটে বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিজয়ী ৩ জন চেয়ারম্যানের শপথ গ্রহন  অনুষ্ঠিত হয়েছে। শপথ পাঠ করান বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মোছা: শাহানাজ পারভীন, মোড়লগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান শিরীনা আক্তার কিসলু। এছাড়া এসময় ফকিরহাট, মোড়েলগঞ্জ ও চিতলমারী উপজেলার সকল ইউপি চেয়ারম্যান ইউপি সচিব বৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বপন দাস, চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অশোক বড়াল ও মোড়েলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বাবুল হোসেন উপজেলা নির্বাচনে প্রার্থী হলে এসব ইউনিয়নের চেয়ারম্যান পদ শুন্য হয়। গত ২৫ জুলাই উপ-নির্বাচনে বেতাগা ইউনিয়নে ইউনুছ আলী, চরবানিয়ারী ইউনিয়নে অঞ্জনা রানী দেবী, রামচন্দ্রপুর ইউনিয়নে আব্দুল আলিম চেয়ারম্যান নির্বাচিত হন।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial