Thursday, September 5th, 2019
এলাকার উন্নয়নে জনগনকে সাথে নিয়ে কাজ করতে হবে … গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, দলমত নির্বিশেষে সকলে মিলে সহযোগিতা করলে পিরোজপুরের উন্নয়ন এখন সময়ের ব্যাপার মাত্র। রাজনৈতিক দলীয় মত পার্থক্য থাকতেই পারে, তা আমরা মাঠে মোকাবেলা করবো। কিন্তু পিরোজপুরের উন্নয়নে দলমত নির্বিশেষে সকলের অংশ গ্রহন করা উচিৎ। কারণ মানুষ মরণশীল। মৃত্যুর পরও যেন মানুষের মাঝে বেঁচে থাকা যায়, সেজন্যই আমাদের সবার ভাল কিছু করে যাওয়া উচিত। মন্ত্রী বলেন, পিরোজপুর-১ আসনের তিনটি উপজেলার অবকাঠামো উন্নয়নে প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকার ব্যাপক উন্নয়ন কর্মসুচি গ্রহন করেছে সরকার। এর মধ্যে জেলার নেছারাবাদ উপজেলার সাথে নাজিরপুর উপজেলাবিস্তারিত পড়ুন
মোংলায় কোটি টাকা চাঁদার দাবীতে অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ীকে হুমকি ॥ থানায় মামলা
অস্ত্রের ভয় দেখিয়ে মোংলা বন্দরের এক ব্যবসায়ীকে হুমকি দিয়ে কোটি টাকার চাঁদা দাবী করেছে প্রভাবশালী একটি চাঁদাবাজ চক্র। রফিকুল ইসলাম বাবলু নামের ওই চাঁদাবাজ চক্রটি বিভিন্ন সময় ১৫ লাখ টাকা নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। কিন্তু নতুন করে আরও এক কোটি টাকা চাঁদা দাবী করে রফিকুল ইসলাম বাবলু মোংলা বন্দর ব্যবহারকারী প্রতিষ্ঠান মেসার্স নুরু এন্ড সন্স কোং এর ম্যানেজার সাধন কুমার চক্রবর্তীকে আগ্নেয়াস্ত্র¿ দেখিয়ে ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়েছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মেসার্স নুরু এন্ড সন্স কোং এর ম্যানেজার সাধন কুমার চক্রবর্তী বাদী হয়ে রফিকুল ইসলাম বাবলুকে আসামীবিস্তারিত পড়ুন
চিতলমারীতে নবলোক পরিষদের উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা
বাগেরহাটের চিতলমারীতে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার বিকেল ৩ টায় বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়াম ভবনে এ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি মিস্ত্রীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অবনী মোহন বসু। এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন নবলোক পরিষদের শাখা ব্যবস্থাপক গৌতম মল্লিক চৌধুরী, প্রোগ্রাম অফিসার পুলক চন্দ্র সরকার, এভিসিএফ প্রহলাদ মন্ডল প্রমুখ। প্রতিযোগিতাবিস্তারিত পড়ুন
নাজিরপুরে মাল্টা চাষী নিখোঁজ
পিরোজপুরের নাজিরপুরে সাখাওয়াত বেপারী (৫৫) নামে এক মাল্টা চাষী গত ২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। সাখাওয়াত বেপারী উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের রামনগর গ্রামের ইউসুফ বেপারীর ছেলে। বুধবার সকাল ৬ টার দিকে তিনি উপজেলার সেখমাটিয়া এলাকায় তার নিজস্ব মাল্টা বাগান দেখাশুনার জন্য বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হন বলে তার পরিবার দাবী করেছেন। নিখোঁজের ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ওই মাল্টাচাষীর স্ত্রী হাফিজা বেগম নাজিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মাল্টা চাষীর স্ত্রী হাফিজা বেগম জানান, বুধবার সকালে ফজরের নামাজ আদায় করে তার স্বামী মাল্টা বাগান দেখাশুনার জন্য বাড়ী থেকে নিজের মাল্টা বাগানেরবিস্তারিত পড়ুন
বাগেরহাটে বৈদ্যুতিক দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
মুজিব বর্ষ (২০২০-২১) উপলক্ষে বাগেরহাটে বৈদ্যুতিক কর্মপেশায় দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় বাগেরহাটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন। বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মামুনুর রশিদ, সিভিল সার্জন ডা. জিকেএম শামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহীন হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবপ্রসাদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. জাকির হোসেন, সহকারীবিস্তারিত পড়ুন
সুন্দরবনে বিষসহ জেলে আটক
সুন্দরবন থেকে বিষযুক্ত মাছসহ মেহেদী হাসান (২৬) নামে এক জেলেকে আটক করেছে বনবিভাগ। বুধবার সন্ধায় সুন্দরবন পূর্ব বিভাগের শরনখোলা রেঞ্জের ভোলা ক্যাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় আরও দুজন জেলে পালিয়ে গেছে বলে বন কর্মকর্তারা জানান। সে শরণখোলা উপজেলার মধ্য সোনাতলা গ্রামের হাবিব তালুকদারের ছেলে। সুন্দরবন পূর্ব বিভাগের শরনখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. জয়নাল আবেদীন জানান, সুন্দরবনে বিষ দিয়ে মাছ আহরণ করছে এমন সংবাদের ভিত্তিতে বনরক্ষীরা অভিযান চালায়। এদিন সন্ধ্যায় ভোলা ক্যাম্পের আওতাধীন সুন্দরবনের একটি খাল থেকে তাকে আটক করা হয় এবং তার সাথে থাকা অপর দুইবিস্তারিত পড়ুন
বাগেরহাট টুয়েন্টি ফোরের প্রতিষ্ঠা বাষির্কী পালিত
বাগেরহাট জেলার সবচেয়ে জনপ্রিয় সংবাদ মাধ্যম বাগেরহাট টুয়েন্টি ফোর ডট কমের ২য় প্রতিষ্ঠা বাষিকী নানা আয়োজনের মধ্যদিয়ে কচুয়ায় পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় কচুয়া প্রেসক্লাবের মীর সাখাওয়াত আলী দারু মিলনায়তনে কেক কেটে এর শুভ উদ্বোধন করা হয়। এ সময়ে বাগেরহাট টুয়েন্টি ফোর ডট কমের সম্পাদক খোন্দকার নিয়াজ ইকবাল এর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার, থানা অফিসার ইনচার্জ শেখ সফিকুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বেলফার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সাবেকবিস্তারিত পড়ুন
নারী ও শিশু নির্যাতন বন্ধে মোংলায় মানববন্ধন পালিত
নারী শিশু নির্যাতন বন্ধে মোংলায় মানববন্ধন পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মোংলা উপজেলা পরিষদের সামনে জেজেএস কর্তৃক আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার। মানববন্ধনে সংস্থাটির উপকারভোগী বিভিন্ন বয়সের নারী পুরুষ অংশ নেন। এ সময় উপমন্ত্রী বলেন, নারী নির্যাতন বন্ধে পুরুষদের সচেতন হওয়া দরকার। তা’নাহলে কখনো নারী নির্যাতন বন্ধ হবেনা। মানববন্ধনে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, জেজেএস সংস্থার খুলনা বিভাগীয় কডিনেটর জিয়া আহম্মেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা পরিষদ সদস্য আবদুর রহমান, মোংলা মিঠাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদারসহ ছয়জনবিস্তারিত পড়ুন
