বাগেরহাট টুয়েন্টি ফোরের প্রতিষ্ঠা বাষির্কী পালিত
বাগেরহাট জেলার সবচেয়ে জনপ্রিয় সংবাদ মাধ্যম বাগেরহাট টুয়েন্টি ফোর ডট কমের ২য় প্রতিষ্ঠা বাষিকী নানা আয়োজনের মধ্যদিয়ে কচুয়ায় পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় কচুয়া প্রেসক্লাবের মীর সাখাওয়াত আলী দারু মিলনায়তনে কেক কেটে এর শুভ উদ্বোধন করা হয়।
এ সময়ে বাগেরহাট টুয়েন্টি ফোর ডট কমের সম্পাদক খোন্দকার নিয়াজ ইকবাল এর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার, থানা অফিসার ইনচার্জ শেখ সফিকুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বেলফার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজরা জাহিদুল ইসলাম মন্নু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিকদার কামরুল হাসান কচি, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি তুষার রায় রনি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ সরোয়ার হোসেন।
কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাইদুজ্জামান সাইদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক আবু সাইদ শুনু, নন্দ কিশোর চক্রবর্তী পার্থ, সুপার্থ মন্ডল, দিহীদার জাহিদুল ইসলাম বুলু প্রমুখ। বক্তারা বলেন, বাগেরহাট জেলার বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে এ অনলাইন পত্রিকাটি ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এরা শুধু সংবাদই প্রকাশ করেনা, মানুষের কল্যাণেও কাজ করে। এর সাফল্য অব্যাহত রাখবেন বলেও আশা প্রকাশ করেন।
পরে অতিথিরা বাগেরহাট টুয়েন্টি ফোর ডট কমের আয়োজনে এবং কচুয়া প্রেসক্লাবের উদ্যোগে ও মোদাচ্ছের আলী ভুইঁয়ার সহযোগিতায় একজন অস্বচ্ছল পঙ্গু ব্যক্তিকে হুইল উপহার দেন।
এ অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
