প্রধান সূচি

ভান্ডারিয়ায় জুয়েলারী ব্যবসায়ীর বাসায় চুরি

জেলার ভান্ডারিয়ায় মনিতোষ কর্মকার নামে এক জুয়েলারী ব্যবসায়ীর বাসায় চুরি সংঘটিত হয়েছে। রবিবার দিনগত রাতে ভান্ডারিয়া পৌর শহরের শের-ই-বাংলা সড়কে মিনাক্ষী জুয়েলার্সের মালিক মনিতোষ কর্মকারের বাসায় এ চুরির ঘটনা ঘটে। চোরের দল ৫ ভরি স্বর্ণলংকারসহ নগদ সাড়ে চার লাখ টাকা লুটে নেয়।

ভূক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী জানান, রবিবার রাত আনুমানিক ৮টার দিকে চোরের দল শের-ই-বাংলা সড়কের ৫ তলা ভবনের দ্বিতীয় তলার বাসার দরজার হ্যাজবল ভেঙ্গে চোরের দল ভিতরে প্রবেশ করে। ষ্টিল আলমারি ভেঙ্গে মালামাল তছনছ করে আলমারীতে থাকা নগদ সাড়ে চার লাখ টাকাসহ প্রায় ৫ ভরি স্বর্ণলঙ্কার নিয়ে যায়। এ সময় ওই বাসায় কোন লোক ছিল না।

এ ঘটনায় স্বর্ণ ব্যবসায়ী মনিতোষ কর্মকার ভান্ডারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি আরও জানান, ভান্ডারিয়া বাজারের সিসি টিভি ফুটেজ পর্যবেক্ষণ করলে এ সংঘবদ্ধ চক্রের তথ্য জানা যেতে পারে।

এ বিষয়ে ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ এস. এম. মাকসুদুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। চুরির রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial