Tuesday, September 3rd, 2019
পর্যাপ্ত জমির অভাব
পিরোজপুরের দু’টি সরকারি নারী শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ব্যহত
পর্যাপ্ত জমি না থাকায় পিরোজপুর জেলা শহরে অবস্থিত প্রধান দু’টি সরকারি নারী শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়ন করা সম্ভব হয়ে উঠছে না। পিরোজপুর সরকারি মহিলা কলেজ এবং পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দু’টির প্রতিষ্ঠাকালীন স্থানাভাব নানা চেষ্টায়ও দূর করা যাচ্ছে না। ১৯৭৯ সালে একদল শিক্ষানুরাগীর চেষ্টায় পিরোজপুর মহিলা কলেজ সীমিত পরিসরে স্থাপিত হয়। রায় বাহাদুর সত্যেন্দ্রনাথ রায় চৌধুরীর রিকিউজিশন বাড়ীতে ৫৫ শতাংশ জমির উপর কলেজটি চালু হয়। ১৯৮৫ সালে জেলা শহরের একমাত্র উচ্চ নারী শিক্ষার এ প্রতিষ্ঠানটি সরকারি হয়। পরে বিভিন্ন সময় শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে দুই তলা, তিন তলা ও চারবিস্তারিত পড়ুন
কাউখালীতে জেলের ঝুলন্ত লাশ উদ্ধার
জেলার কাউখালীতে জাহিদ হোসেন (২৫) নামে এক জেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের বেকুটিয়া গ্রাম থেকে মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়। নিহত জেলে জাহিদ হোসেন বেকুটিয়া গ্রামের মৃত গনি হাওলাদারের ছেলে। স্থানীয়রা জানান, জাহিদ নদীতে মাছ ধরতেন। সোমবার বিকেলে মাছ ধরতে যায়। রাতে বাড়িও ফেরেন। পরিবারের লোকজন মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি বাতাবি লেবু গাছের সঙ্গে গলায় কাপড় প্যাচানো অবস্থায় ঝুলতে দেখেন। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারণা তাদের। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামানবিস্তারিত পড়ুন
কাউখালীতে সিডও সনদ বাস্তবায়নের দাবীতে র্যালী
কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখার উদ্যোগে সিডও সনদের পূর্ণ অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে র্যালী শেষে মহিলা পরিষদের কার্যালয়ে আলোচনা সভায় বক্তরা এ দাবি জানায়। মহিলা পরিষদের জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, কাউখালী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ অলক কর্মকার, কাউখালী পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুব্রত রায়, শামীম আরা বেগম নুপুর, মহিলা পরিষদ কাউখালী শাখার সহ-সভাপতি জাহানারা হাবিব।
পিরোজপুরে ক্ষুদ্র মৎসজীবী জেলে সমিতির প্রতিবাদ সভা
বাংলাদেশ ক্ষুদ্র মৎসজীবী জেলে সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সিকদারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক লিফলেট বিতরণের প্রতিবাদে এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় পিরোজপু জেলা শহরের শেখ রাসেল ক্রীড়া চক্রের অফিস মিলনায়তনে সংগঠনের জেলা শাখার সভাপতি আব্দুল জলিল হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল খায়ের এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মিয়াজী শামীম, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন, প্রচার সম্পাদক জাকির হোসেন প্রমূখ। সভায় দক্ষিণাঞ্চলের মৎসজীবীদের উপর বিভিন্ন সময় স্বার্থন্বেষী মহল এবং ডাকাত, জলদস্যু, সন্ত্রাসী, চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করাবিস্তারিত পড়ুন
বাগেরহাটে গাছের চারা রোপণ
বাগেরহাট সদর উপজেলা সাড়ে ৬ কিলোমিটার খালের পাড়ে ফলদ গাছের চারা রোপণ করা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের রামবাবুর খালের পাড়ে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসির) আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বাগেরহাটের সহকারি প্রকৌশলী মো. শাহজাহান কবির, ঠিকাদার মো. সাইফুল ইসলাম পাভেল। আয়োজকরা জানান, উপকূলীয় এলাকায় বনায়ন কর্মসূচির আওতায় বিএডিসির উদ্যোগে ফলদ চারা রোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। বাগেরহাটের বিভিন্ন উপজেলায় এবারবিস্তারিত পড়ুন
বাগেরহাটে নারীর ক্ষমতায়ন ও আইন বিষয়ে কর্মশালা
বাগেরহাটের নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত দুই রাজনৈতিক দলের নেতাদের সমন্বয়ে এই কর্মশালায় অনুষ্ঠিত হয়। কর্মশালায় নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন ও আইন বিষয়ে যথাযথ বাস্তবায়নের ক্ষেত্রে অংশগ্রহনকারীরা একমত পোষন করেন। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিওনাল কো-অর্ডিনেটর আসমা আক্তারের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজ্জাফ্ফর রহমান আলম, বিএনপি নেতা অধ্যপিকা সাহিদা আক্তার, এডভোকেট আব্দুল হাই, এডভোকেট মেহেরুন নেছা, মেহেবুবুল হক কিশোর, শিরিনা আক্তার, আওয়ামী লীগ নেতাবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় জুয়েলারী ব্যবসায়ীর বাসায় চুরি
জেলার ভান্ডারিয়ায় মনিতোষ কর্মকার নামে এক জুয়েলারী ব্যবসায়ীর বাসায় চুরি সংঘটিত হয়েছে। রবিবার দিনগত রাতে ভান্ডারিয়া পৌর শহরের শের-ই-বাংলা সড়কে মিনাক্ষী জুয়েলার্সের মালিক মনিতোষ কর্মকারের বাসায় এ চুরির ঘটনা ঘটে। চোরের দল ৫ ভরি স্বর্ণলংকারসহ নগদ সাড়ে চার লাখ টাকা লুটে নেয়। ভূক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী জানান, রবিবার রাত আনুমানিক ৮টার দিকে চোরের দল শের-ই-বাংলা সড়কের ৫ তলা ভবনের দ্বিতীয় তলার বাসার দরজার হ্যাজবল ভেঙ্গে চোরের দল ভিতরে প্রবেশ করে। ষ্টিল আলমারি ভেঙ্গে মালামাল তছনছ করে আলমারীতে থাকা নগদ সাড়ে চার লাখ টাকাসহ প্রায় ৫ ভরি স্বর্ণলঙ্কার নিয়ে যায়। এ সময়বিস্তারিত পড়ুন
পাইকগাছায় ইজিবাইকের চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু
পাইকগাছায় আগড়ঘাটা বাজারে পিতার সাথে সিংগাড়া কিনতে যেয়ে ইজিবাইকে প্রাণ কেড়ে নিলো ৪ বছরের শিশু রেহসানের। মঙ্গলবার সকালে আগঢ়ঘাটা বাজারে সিদ্দিক মোল্লার দর্জির দোকানে আসে তার শিশু ছেলে রেহসান। এ সময় সে সিংগাড়া খেতে চাইলে পিতা ছেলেকে নিয়ে রাস্তা পার হয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি ইজিবাইক রেহসানকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। তার বাড়ি আগঢ়ঘাটা বাজারের পাশে মালত গ্রামে। ঘাতক ইজিবাইক চালক দ্রুত পালিয়ে যায়। উল্লেখ্য, গত শুক্রবার টলি চাপায় পাইকগাছা-বড়দল সংযোগ সেতুর জিরো পয়েন্ট এলাকায় আল-আমিন নামেবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে উপজেলা বন্দর যুবলীগের কমিটি গঠন
ইন্দুরকানীতে উপজেলা বন্দর যুবলীগের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। জানা যায়, সোমবার রাতে উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. ইকরামুল সিকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। কমিটিতে মো. হাসান মাহামুদ (সুমন)কে সভাপতি এবং মো. কামরুজ্জামান তুহিনকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি অসিত কুমার বৈরাগী, এবং মো. মনিরুজ্জামান সিকদার। যুগ্ম সাধারণ সম্পাদক- মো. সবুজ খান ও মো. শাকিল খান। সাংগঠনিক সম্পাদক- মো. মামুন হাওলাদার শিমুল, মো. মিরাজ হোসেন এবং মো. নাজমুল হাসান। এছাড়া মো. রুহুল আমিন মাতুব্বরকে দপ্তর সম্পাদক,বিস্তারিত পড়ুন
