প্রধান সূচি

বাগেরহাটে গাছের চারা রোপণ

বাগেরহাট সদর উপজেলা সাড়ে ৬ কিলোমিটার খালের পাড়ে ফলদ গাছের চারা রোপণ করা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের রামবাবুর খালের পাড়ে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসির) আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বাগেরহাটের সহকারি প্রকৌশলী মো. শাহজাহান কবির, ঠিকাদার মো. সাইফুল ইসলাম পাভেল।

আয়োজকরা জানান, উপকূলীয় এলাকায় বনায়ন কর্মসূচির আওতায় বিএডিসির উদ্যোগে ফলদ চারা রোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। বাগেরহাটের বিভিন্ন উপজেলায় এবার প্রায় সাড়ে ৩ হাজার নারিকেল, চালতা, আমলকি, আমড়া,  কতবেলসহ বিভিন্ন গাছের চারা রোপণ করা হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial