প্রধান সূচি

বাগেরহাটে নারীর ক্ষমতায়ন ও আইন বিষয়ে কর্মশালা

বাগেরহাটের নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত দুই রাজনৈতিক দলের নেতাদের সমন্বয়ে এই কর্মশালায় অনুষ্ঠিত হয়। কর্মশালায় নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন ও আইন বিষয়ে যথাযথ বাস্তবায়নের ক্ষেত্রে অংশগ্রহনকারীরা একমত পোষন করেন।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিওনাল কো-অর্ডিনেটর আসমা আক্তারের সভাপতিত্বে  কর্মশালায় বক্তব্য দেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজ্জাফ্ফর রহমান আলম, বিএনপি নেতা অধ্যপিকা সাহিদা আক্তার, এডভোকেট আব্দুল হাই, এডভোকেট মেহেরুন নেছা, মেহেবুবুল হক কিশোর, শিরিনা আক্তার, আওয়ামী লীগ নেতা অম্বরিশ রায়, ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামান বাচ্চু, এডভোকেট শরিফা খানম, আবুল হাসেম শিপন, ইবনে মিজান হিরু, আজমিন নাহার, রাবেয়া রহমান। সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রোগ্রাম অফিসার রুবাইয়াত হাসান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial