পাইকগাছায় ইজিবাইকের চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু
পাইকগাছায় আগড়ঘাটা বাজারে পিতার সাথে সিংগাড়া কিনতে যেয়ে ইজিবাইকে প্রাণ কেড়ে নিলো ৪ বছরের শিশু রেহসানের।
মঙ্গলবার সকালে আগঢ়ঘাটা বাজারে সিদ্দিক মোল্লার দর্জির দোকানে আসে তার শিশু ছেলে রেহসান। এ সময় সে সিংগাড়া খেতে চাইলে পিতা ছেলেকে নিয়ে রাস্তা পার হয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি ইজিবাইক রেহসানকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। তার বাড়ি আগঢ়ঘাটা বাজারের পাশে মালত গ্রামে। ঘাতক ইজিবাইক চালক দ্রুত পালিয়ে যায়।
উল্লেখ্য, গত শুক্রবার টলি চাপায় পাইকগাছা-বড়দল সংযোগ সেতুর জিরো পয়েন্ট এলাকায় আল-আমিন নামে ১২ বছরের এক শিশুর মৃত্যু হয়।
Please follow and like us:
« ইন্দুরকানীতে উপজেলা বন্দর যুবলীগের কমিটি গঠন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় জুয়েলারী ব্যবসায়ীর বাসায় চুরি »
