প্রধান সূচি

কাউখালীতে জেলের ঝুলন্ত লাশ উদ্ধার

জেলার কাউখালীতে জাহিদ হোসেন (২৫) নামে এক জেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের বেকুটিয়া গ্রাম থেকে মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়। নিহত জেলে জাহিদ হোসেন বেকুটিয়া গ্রামের মৃত গনি হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, জাহিদ নদীতে মাছ ধরতেন। সোমবার বিকেলে মাছ ধরতে যায়। রাতে বাড়িও ফেরেন। পরিবারের লোকজন মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি বাতাবি লেবু গাছের সঙ্গে গলায় কাপড় প্যাচানো অবস্থায় ঝুলতে দেখেন। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারণা তাদের।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদার বলেন, জাহিদ মানসিক রোগী ছিলেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে সে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশটি পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে, সে আত্মহত্যা করেছেন কি না। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial