ভান্ডারিয়ায় জন্মাষ্টমী উৎসব পালন
পিরোজপুরের ভান্ডারিয়ায় শুক্রবার শ্রীকৃষ্মের শুভ জন্মাষ্টমী উৎসব পালন উপলক্ষে মদন মোহন জিউ মন্দির ও শ্রীগুরুসংঘ ভান্ডারিয়া উপজেলার শাখার যৌথ উদ্যোগে শ্রীকৃষ্ণের আবির্ভাব সম্বলীত ধর্মীয় প্লাকার্ড, সঙ্গীত, ব্যান্ডপার্টিসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ ‘হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ’ সুরধ্বণীতে এক বর্ণাঢ্য র্যলি মদন মোহন মন্দির প্রাঙ্গন থেকে বের করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রীগুরুসংঘ মন্দির হয়ে মদন মোহন মন্দির প্রাঙ্গনে শেষ হয়।
এতে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারী ড. উত্তম কুমার দাস। বিশেষ অতিথি জাতীয়পার্টি (জেপি)র উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক, ভান্ডারিয়া পৌর কান্সিলর ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ, খৃষ্টাণ ঐক্য পরিষদের উপজেলা সভাপতি কিরন চন্দ্র বসু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ভবানী সংকর বল, উপজেলা সহ সভাপতি বিরেন চন্দ্র বসু, দিলিপ চন্দ্র হাওলাদার, শশাঙ্ক শেখর চক্রবর্তী, আইন বিষয়ক সম্পাদক শঙ্কর জীৎ সমদ্দার, শ্রীগুরুসংঘ ভান্ডারিয়া উপজেলা শাখার সভাপতি হিরালাল কর্মকার, সহ সভাপতি বিজয় ব্রক্ষ্ম, জগদিস রায়, বাবুল রায়, উপজেলা কেন্দ্রীয় মদন মোহন জিউ মন্দির কমিটির সভাপতি সুকুমার দাস,সাধারণ সম্পাদক শুসান্ত কর্মকার, যুগ্ন সাধারণ সম্পাদক সচিন কর্মকার, সুজন কর্মকার, চন্দন হাওলাদার উপজেলা হিন্দু মহিলা পার্টির সাধারণ সম্পাদক চায়না শীল প্রমুখ।
