Friday, August 23rd, 2019
ভান্ডারিয়ায় ২শ’ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শুক্রবার বিকেলে ভান্ডারিয়া পৌর শহরের লক্ষীপুরা মল্লিক বাড়ি থেকে জাহানারা বেগম (৬৫), তার ছেলে রাজীব মল্লিক (৩০) ও সহযোগী উপজেলা সমজিদের ঈমাম উজির আলীর ছেলে সাইফুল ইসলাম (২৭) নামের তিন মাদক ব্যবসায়ীকে ২শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে ভান্ডারিয়া থানার পুলিশ । পুলিশ সুত্রে জানা গেছে, দীর্ঘদিনের মাদক সম্রাটখ্যাত রাজীব মল্লিক দুপুরে তার বাড়িতে বসে ইয়াবা বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল বাড়ি ঘেরাও করে রাজীব মল্লিককে আটক করে। পরে তার সাথে থাকা ২শ’ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। তার মা জাহানারা বেগম এবং সাইফুল ইসলাম এই বিক্রিরবিস্তারিত পড়ুন
চিতলমারীতে জন্মাষ্টমি পালিত
বাগেরহাটের চিতলমারীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমি পালিত হয়েছে। শ্রী শ্রী কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দির আখড়াবাড়ীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুর ২ টায় ভক্তবৃন্দের অংশগ্রহণে রাধা গোবিন্দ মন্দির থেকে একটি ধর্মীয় শোভাযাত্রা বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, অফিসার ইনচার্জবিস্তারিত পড়ুন
পিরোজপুরে জন্মাষ্টমী উৎসব পালিত
পিরোজপুরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের আয়োজনে শহরের আখড়াবাড়ী মদন মোহনজীউ মন্দিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংযমের প্রতিক হাতি নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় কালীবাড়িতে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য চন্ডিচরণ পাল, পুজা উদযাপন পরিষদের কেন্দ্রীয়বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ শুক্রবার দুপুরে আল মামুন বেপারী (৩০) নামে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার করে। আল মামুন উপজেলার উত্তর বড়মাছুয়া গ্রামের খলিলুর রহমান বেপারীর ছেলে। মঠবাড়িয়া থানার এএসআই নাছির উদ্দিন মোল্লা জানায়, ২০০৯ সালের জিআর ৩৬৭/৯ মামলায় মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামী আল মামুনের এক বছরের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদন্ডাদেশ দেন। পলাতক আল মামুনকে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে উত্তর বড়মাছুয়া হাওলাদার বাড়ির সামনের সড়ক থেকে গ্রেফতার করা হয়। মঠবাড়িয়া থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ জানান, গ্রেফতারকৃত আল মামুনকে শনিবারবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় জন্মাষ্টমী উৎসব পালন
পিরোজপুরের ভান্ডারিয়ায় শুক্রবার শ্রীকৃষ্মের শুভ জন্মাষ্টমী উৎসব পালন উপলক্ষে মদন মোহন জিউ মন্দির ও শ্রীগুরুসংঘ ভান্ডারিয়া উপজেলার শাখার যৌথ উদ্যোগে শ্রীকৃষ্ণের আবির্ভাব সম্বলীত ধর্মীয় প্লাকার্ড, সঙ্গীত, ব্যান্ডপার্টিসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ ‘হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ’ সুরধ্বণীতে এক বর্ণাঢ্য র্যলি মদন মোহন মন্দির প্রাঙ্গন থেকে বের করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রীগুরুসংঘ মন্দির হয়ে মদন মোহন মন্দির প্রাঙ্গনে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারী ড. উত্তম কুমার দাস। বিশেষ অতিথি জাতীয়পার্টি (জেপি)র উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক, ভান্ডারিয়া পৌর কান্সিলর ও সাবেক সদর ইউপি চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
কাউখালীতে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা
শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোউৎসব উপলক্ষে কাউখালীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কাউখালী পূজা উদযাপন পরিষদের আয়োজনে শুক্রবার বেলা সাড়ে ১১টায় কাউখালী শ্রী শ্রী মদন মোহন জিউর আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আখড়াবাড়িতে এক আলোচনা সভায় মিলিত হয়। মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন, শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী মহারাজ। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনন্দা সমদ্দারের সভাপতিত্বেসভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. রফিকুল হক, ওসি মো. কামরুজ্জামান তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
পাইকগাছায় জন্মাষ্টমী উৎসব উদযাপন
পাইকগাছায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যেদিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হয়েছে। শুক্রবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখা কমিটির উদ্যোগে দিনব্যাপি নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল মাঙ্গলিক শোভাযাত্রা, আলোচনাসভা, পূজা অর্চণা ও প্রসাদ বিতরণ। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বেলা ১২টায় পৌর সদরের সরল কালিবাড়ী কেন্দ্রীয় মন্দির চত্বরে থেকে একটি মাঙ্গলিক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অতিথিবৃন্দ প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সূচনা করেন। খুলনা-৬ পাইকগাছা-কয়রা আসনের জাতীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাতির জনকবিস্তারিত পড়ুন
কচুয়ায় জন্মাষ্টমী পালিত
কচুয়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভাসহ দিনভর নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় সনাতন ধর্মাবলম্বীরা উপজেলা কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু করেন। বর্নাঢ্য শোভাযাত্রায় শ্রীকৃষ্ণের ছবি সম্বলিত লিফলেট, ব্যানার, প্লাকার্ডও হেডব্যান্ড বহন করেন ভক্তরা। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মন্দির কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। পরে শ্রীকৃষ্ণের অনুস্মরণীয় জীবনীর ওপর অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিমল কুষ্ণ দত্ত। সমির বরণ পাইকের সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, কচুয়া থানার ওসি (তদন্ত) মো.ইকবালবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
জেলার স্বরূপকাঠি উপজেলায় পানিতে ডুবে মো. আব্দুল্লাহ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইদিলকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে ইদিলকাঠি খালে শিশুটি ডুবে গেলে ফায়ার সার্ভিসের ডুবরীসহ স্থানীয় ডুবুরীরা ব্যাপক খোঁজা খুঁজির পরও তাকে পাওয়া যায় নি। শুক্রবার সকাল ৯ টার দিকে ঘটনাস্থলে কিছু দূরে শিশুটির লাশ ভেসে ওঠে। জানা গেছে, ইদিলকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রমা বেপারীর ৬ বছরের ছেলে রহিত হাওলাদার ওই খালে নেমে সাতার কাটছিল। এসময় বিদ্যালয়ের পাশের বাড়ির রাসেল হাওলাদারের ছেলে আব্দুল্লাহ খালের তীরে অবস্থান করছিল। এক পর্যায়ে রমা বেপারীর ছেলে রহিত হাওলাদার শিশু আব্দুল্লাকেবিস্তারিত পড়ুন
