প্রধান সূচি

মঠবাড়িয়ায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ শুক্রবার দুপুরে আল মামুন বেপারী (৩০) নামে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার করে। আল মামুন উপজেলার উত্তর বড়মাছুয়া গ্রামের খলিলুর রহমান বেপারীর ছেলে।
মঠবাড়িয়া থানার এএসআই নাছির উদ্দিন মোল্লা জানায়, ২০০৯ সালের জিআর ৩৬৭/৯ মামলায় মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামী আল মামুনের এক বছরের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদন্ডাদেশ দেন। পলাতক আল মামুনকে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে উত্তর বড়মাছুয়া হাওলাদার বাড়ির সামনের সড়ক থেকে গ্রেফতার করা হয়।
মঠবাড়িয়া থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ জানান, গ্রেফতারকৃত আল মামুনকে শনিবার আদালতে সোপর্দ করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial