কাউখালীতে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা
শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোউৎসব উপলক্ষে কাউখালীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
কাউখালী পূজা উদযাপন পরিষদের আয়োজনে শুক্রবার বেলা সাড়ে ১১টায় কাউখালী শ্রী শ্রী মদন মোহন জিউর আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আখড়াবাড়িতে এক আলোচনা সভায় মিলিত হয়।
মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন, শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী মহারাজ। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনন্দা সমদ্দারের সভাপতিত্বেসভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. রফিকুল হক, ওসি মো. কামরুজ্জামান তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান তালুকদার পল্টন, কামরুজ্জামান মিঠ, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুনীল চন্দ্র কুন্ড, জাতীয় পার্টিজেপির সাধারণ সম্পাদক শাহ আলম নস, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত রায়, উপজেলা হিন্দ-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট পরিতোষ সমদ্দার, সাধারণ সম্পাদক জ্যোতির্ময় চক্রবর্তী রতন, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি উপাধ্যক্ষ সঞ্জিত কুমার সাহা, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ অলোক কর্মকার, পল্টু বসু, সাংগঠনিক সম্পাদক লিটন কৃষ্ণ কর প্রমুখ।
আলোচনা শেষে একটি ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
