প্রধান সূচি

পিরোজপুরে বিনামূল্যে সেলাই মেশিন ও কাপড় বিতরণ

বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে আয় বৃদ্ধি মূলক কার্যক্রমের আওতায় বিনামূল্যে সেলাই মেশিন ও কাপড় বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের ম্যাটারনিটি সড়ক সংলগ্ন অফিস চত্বরে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। সংস্থার এপি ম্যানেজার সেবাষ্টিন আরেং এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার রাফায়েল রায়।
অনুষ্ঠানে সহকারী কমিশনার মো. ইয়াসিন খন্দকার, প্রেসক্লাব সভাপতি জহিরুল হক টিটু, পৌর প্যানেল মেয়র সাদউল্লাহ লিটন, নগর উন্নয়ন কমিটির সভাপতি মজনু তালুকদার, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial