Thursday, August 22nd, 2019
পিরোজপুরে সাবেক স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় শিংগা গ্রামে সাবেক স্ত্রী রাবেয়া আক্তারকে হত্যার দায়ে মো. সাগর সরদার (৪৩) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা গেছে, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় শিংগা গ্রামের আব্দুল হালিম মৃধার মেয়ে রাবেয়া আক্তারের সাথে ভোলার মনপুরা উপজেলার সাকুচিয়া গ্রামের নাদের সরদারের ছেলে মো. সাগর সরদারের বিয়ে হয়। ২০১৬ সালে সাালে রাবেয়া আক্তার সাগর সরদারকে তালাকবিস্তারিত পড়ুন
কচুয়ায় দুই হাজার ফলজ গাছ বিতরন
কচুয়ায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির উদ্যোগে উপজেলার ৫টি ইউনিয়নের স্কুলের শিক্ষকদের মাঝে দুই হাজার ফলজ গাছ বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় বাধাল ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাধাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির ম্যানেজার তপন কুমার মন্ডল, প্রোগ্রাম অফিসার বিপ্লব মন্ডলসহ ইউনিয়ন পরিষদের সদস্য ও প্রধান শিক্ষকগণ। পরে উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ চত্বরে এ চারা বিতরন করা হয় এবং গ্রাম উন্নয়ন কমিটির মাধ্যমে দুই হাজার ফলজবিস্তারিত পড়ুন
কচুয়ার বাধাল ইউনিয়নের স্কুলে ফাইল কেবিনেট বিতরন
কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের এলজিএসপির ২০১৭-২০১৮ অর্থ বছরে বরাদ্ধকৃত অর্থে নির্মিত ও ২০১৮-২০১৯ অর্থ বছরে বাস্তবায়িত ফাইল কেবিনেট বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বাধাল ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদ এর উদ্যোগে আনুষ্ঠানিকভাবে ৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে এ ফাইল কেবিনেট বিতরন করা হয়। এসময়ে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল।
ভান্ডারিয়ায় ট্রাকসহ ৪০০ বস্তা চাল আটক
ভান্ডারিয়ায় পাচার কালে একটি পণ্যবাহী ট্রাকসহ ৪০০ বস্তা চাল আটক করেছে ভা-ারিয়া থানা পুলিশ। বুধবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে ভান্ডারিয়া – চরখালী সড়কের লিয়াকত মার্কেট নামক স্থান থেকে ভান্ডারিয়া থানা পুলিশ এ চাল আটক করে। এসময় ট্রাক চালক মো. আনোয়র হোসেন (৫৮) ও হেলপার রবিন (২১) কে আটক করা হয়। ভান্ডারিয়া থানা সূত্রে জানাগেছে, বুধবার দিবাগত রাতে সাড়ে ১১টার দিকে ভা-ারিয়া বাজারের চাল ব্যবসায়ী হেমায়েত উদ্দীন খান তার প্রতিষ্ঠান সোহাত এন্টারপ্রাইজ এর মাধ্যমে (ঢাকা-মেট্রো- ট-২০-৮৮৯৮ নম্বরের) একটি ট্রাকে ৪০০ বস্তা চাল কালোবাজারে বিক্রির জন্য সাতক্ষিরার সরবরাহ করার উদ্দেশ্যে নিয়েবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠিতে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১২ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করেছে। বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর পিরোজপুরের সহকারি পরিচালক মো. শাহ সোইয়াব মিয়া এ অভিযান পরিচালনা করেন। এসময় তিনি জানান, ওই দিন ভোক্তা অধিকার সংরক্ষন আইন লংঘন করে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে উপজেলা পরিষদ সড়কের লাবনী স্টোরের মালিক বিমল দাসকে ৩ হাজার টাকা, মেয়াদ উর্ত্তীর্ন ঔষধ বিক্রির অভিযোগে জগন্নাথকাঠি বন্দরে মায়ের দোয়া ও এরফান ফার্মেসীকে ৪ হাজার ৫’শ টাকা, বেশি দামে ওষুধ বিক্রির দায়ে বাংলাদেশ মেডিক্যাল নামের একটি ঔষধের দোকানকে ১বিস্তারিত পড়ুন
পিরোজপুরে সাবেক স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় শিংগা গ্রামে রাবেয়া আক্তার নামে সাবেক স্ত্রীকে হত্যার দায়ে মো. সাগর সরদার (৪৩) নামের এক ব্যক্তিকে আদালত যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা গেছে, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় শিংগা গ্রামের আব্দুল হালিম মৃধার মেয়ে রাবেয়া আক্তারের সাথে ভোলার মনপুরা উপজেলার সাকুচিয়া গ্রামের নাদের সরদারের ছেলে মো. সাগর সরদারের বিয়ে হয়। ২০১৬ সালে সাালে রাবেয়া আক্তার সাগর সরদারকেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বিনামূল্যে সেলাই মেশিন ও কাপড় বিতরণ
বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে আয় বৃদ্ধি মূলক কার্যক্রমের আওতায় বিনামূল্যে সেলাই মেশিন ও কাপড় বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের ম্যাটারনিটি সড়ক সংলগ্ন অফিস চত্বরে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। সংস্থার এপি ম্যানেজার সেবাষ্টিন আরেং এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার রাফায়েল রায়। অনুষ্ঠানে সহকারী কমিশনার মো. ইয়াসিন খন্দকার, প্রেসক্লাব সভাপতি জহিরুল হক টিটু, পৌর প্যানেল মেয়র সাদউল্লাহ লিটন, নগর উন্নয়ন কমিটির সভাপতি মজনু তালুকদার, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
ভান্ডারিয়ায় পাচারকালে ট্রাকবোঝাই ৪০০ বস্তা চাল আটক ॥ গ্রেফতার-২
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা থেকে পাচারকালে একটি পণ্যবাহী ট্রাকবোঝাই ৪০০ বস্তা চাল আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ভান্ডারিয়া পৌরশহরের লিয়াকত মার্কেটের সামনের সড়ক থেকে ভান্ডারিয়া থানা পুলিশ এ চাল আটক করে। এ সময় ট্রাক চালক মো. আনোয়র হোসেন (৫৮) ও হেলপার রবিন (২১)কে গ্রেফতার করা হয়। আটককৃত ৪০০ বস্তা চাল ভিজিডি ও ভিজিএফ এর চাল ভান্ডারিয়া খাদ্য গুদাম ও আমুয়া খাদ্য গুদাম তেকে সংগ্রহের পর তা কালোবাজারে বিক্রির উদ্যেশে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে। ভান্ডারিয়া থানা সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১১ টার দিকেবিস্তারিত পড়ুন
পাইকগাছায় দু’টি প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দু’টি প্রতিষ্ঠান থেকে ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলিয়া সুকায়না পৌরসভাস্থ মর্ডান বেকারীতে খাদ্য দ্রব্যে ভেজালের অভিযোগে ৪০ হাজার টাকা ও কালী মাতা মিষ্টান্ন ভান্ডারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করার অপরাধে ৩ হাজার টাকা আদায় করে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল, পেশকার দীপংকর প্রসাদ মল্লিক সহ সঙ্গীয় ফোর্স। উল্লেখ্য, উপজেলার স্যানেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল পৌরসভা সদর সহ ১০টি ইউনিয়নের বিভিন্ন হাট বাজারেরবিস্তারিত পড়ুন
