প্রধান সূচি

পিরোজপুরে সাবেক স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় শিংগা গ্রামে রাবেয়া আক্তার নামে সাবেক স্ত্রীকে হত্যার দায়ে মো. সাগর সরদার (৪৩) নামের এক ব্যক্তিকে আদালত যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় শিংগা গ্রামের আব্দুল হালিম মৃধার মেয়ে রাবেয়া আক্তারের সাথে ভোলার মনপুরা উপজেলার সাকুচিয়া গ্রামের নাদের সরদারের ছেলে মো. সাগর সরদারের বিয়ে হয়। ২০১৬ সালে সাালে রাবেয়া আক্তার সাগর সরদারকে তালাক দেন। তালাক দেওয়ার পরেও সাগর সরদার রাবেয়া আক্তারের বাড়িতে গিয়ে তাকে জোর করে নিয়ে যেতে চাইতেন। কিন্তু রাবেয়া আক্তার সাগরের সঙ্গে যেতে রাজি হননি। ২০১৬ সালের ২২ ডিসেম্বর রাতে রাবেয়া আক্তার ঘর থেকে বের হলে সাগর সরদার রাবেয়া আক্তারকে চুরিকাঘাত করেন। রাবেয়া আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল হালিম মৃধা বাদী হয়ে স্থানীয় থানায় সাগর সরদারকে আসামি করে হত্যা মামলা করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial