স্বরূপকাঠীতে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা
পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার নান্দুহার গ্রামে ঐতিহ্যবাহী জনপ্রিয় হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নান্দুহারের মৌলভি বাড়ী ঈদগা মাঠে স্থানীয় ক্রীয়ামোদীদের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা দেখতে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাসহ স্থানীয় হাজারো মানুষের ভীড় জমে।
খেলায় নান্দুহার ও ইলুহার গ্রামের ইলুহার নামে দু’টি টিম অংশ নেয়। খেলায় অংশ নেয়া দুইটি দলই জিততে তুমুল লড়াই করে অমিমাংশিত থেকে যায়। পরে কর্তৃপক্ষ দুই দলের সুবিধা অনুযায়ী পরবর্তী সময়ে আবারও খেলার আয়োজন করার সিদ্ধান্ত হয়।
কাজী শাহিনুল ইসলামের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন, স্বরূপকাঠী উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হক। বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মো. জাহিদ উদ্দীন, সুটিয়াকাঠি ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন ওসিম, সোহাগদল ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, মো. শহিদুল ইসলাম। খেলার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন কাজী তৌহিদুল ইসলাম।
