প্রধান সূচি

Friday, August 16th, 2019

 

ডেঙ্গু বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে … আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, দেশব্যাপী ছড়িয়ে পড়া ডেঙ্গু রোগের বিস্তার আমাদের অঞ্চলে রোধ করতে সকলকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইতিমধ্যে ভান্ডারিয়াসহ এ অঞ্চলে এ রোগ প্রতিরোধে আগেভাগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। জনপ্রতিনিধিসহ স্থানীয় প্রশাসন বসে না থেকে এ ক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করছেন। যে কারণে এ অঞ্চলে ডেঙ্গুর প্রাদুর্ভাবকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। তিনি শুক্রবার পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে আরও বলেন, পরিস্কার-পরিচ্ছন্নতার মধ্যদিয়ে ডেঙ্গু বিস্তার রোধ করা সম্ভব। ভান্ডারিয়ায় এ রোগেরবিস্তারিত পড়ুন


কচুয়ায় ওয়ার্ড যুবলীগের প্রতিবাদ সভা

কচুয়ায় ওয়ার্ড বিএনপির সভাপতির পদবী গোপন করে যুবলীগের নামে শোক দিবসের ব্যানার দেয়ার প্রতিবাদে ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও অংগ সংগঠনের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কচুয়া সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাজরাখালী এলাকার নতুন বাজারে  ওয়ার্ড যুবলীগের উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আ. হাকিম বালী, সাধারণ সম্পাদক মো. আলম হোসেন বালী, ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. রিপন হোসেন বালী, সাধারণ সম্পাদক মো. ইকতিয়ার  খান। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা মো. আবছার আলী শিকদার, মুক্তিযোদ্ধা মো.বাদশা কাজী, ওয়ার্ড যুবলীগের সদস্য মো.বিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা

পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার নান্দুহার গ্রামে ঐতিহ্যবাহী জনপ্রিয় হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নান্দুহারের মৌলভি বাড়ী ঈদগা মাঠে স্থানীয় ক্রীয়ামোদীদের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা দেখতে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাসহ স্থানীয় হাজারো মানুষের ভীড় জমে। খেলায় নান্দুহার ও ইলুহার গ্রামের ইলুহার নামে দু’টি টিম অংশ নেয়। খেলায় অংশ নেয়া দুইটি দলই জিততে তুমুল লড়াই করে অমিমাংশিত থেকে যায়। পরে কর্তৃপক্ষ দুই দলের সুবিধা অনুযায়ী পরবর্তী সময়ে আবারও খেলার আয়োজন করার সিদ্ধান্ত হয়। কাজী শাহিনুল ইসলামের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন, স্বরূপকাঠী উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হক। বিশেষ অতিথি ছিলেন সাবেকবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় মাদক বিরোধী র‌্যালী ও সমাবেশ

পিরোজপুরের ভান্ডারিয়ায় মাদক বিরোধী র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মাদক বিরোধী শক্তি নামের একটি সংগঠনের ব্যানারে ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলামের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ভান্ডারিয়া মাদক বিরোধী শক্তির সভাপতি মো. হেলাল মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বন্দর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন সিকদার, ভান্ডারিয়া টাউন ক্লাবের সভাপতি রিয়াজ মাহমুদ, শিক্ষক মো. শফিকুল ইসলাম আজাদ, জাতীয় ছাত্রবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

জেলার স্বরূপকাঠী উপজেলায় ১৭৬ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে স্বরূপকাঠী অফিসার্স এসোসিয়েশন। ২০১৯ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এই সংবর্ধনা প্রদান করা হয়। শুক্রবার সকালে স্বরূপকাঠী সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়। এ সময় অফিসার্স এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মো. সামছুল হক, সরকারি স্বরূপকাঠী কলেজের অধ্যক্ষ অধ্যাপক অশোক কুমার সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু আলী মো.বিস্তারিত পড়ুন


বাগেরহাটে খালেদা জিয়ার মুক্তির দাবীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১২টায় শহরের সরুইস্থ জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সভাপতি এম এ সালাম। সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, সহ-সভাপতি এডভোকেট আব্দুল হাই, এসকেন্দার হোসেন, সরদার অজিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান আলম, জেলা মহিলা দলের সভানেত্রী তৌফিকা কামাল, জেলা কৃষক দলের আহবায়ক আসাফুদ্দৌলা জুয়েল, বিএনপি নেতা মেহেবুবুল হক কিশোর, জেলা ছাত্র দলের সভাপতি ইমরান খান সবুজ প্রমুখ। আলোচনা সভায় বক্তারাবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

ইন্দুরকানীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মা বাদ উপজেলা বিএনপির উদ্যোগে ইন্দুরকানী বাজার খেয়াঘাট জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদার, বিএনপি নেতা এইচ. এম. ফারুক হোসাইন, মো. আনোয়ার হোসেন, হারুন অর রশিদ, উপজেলা যুবদল সাধারণ সম্পাদক খান মো. নাসির উদ্দিন, ছাত্রদল সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, ছাত্রদল নেতা সাদিক, শামীম, জুয়েল প্রমুখ।


ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়

বাগেহাটে ঈদের ফিরতি টিকিটে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। ঈদ শেষে কর্মস্থলে ফেরা বাস যাত্রীদের এক প্রকার জিম্মি করে মাত্রাতিরিক্ত বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ জেলার প্রায় সবকটি পরিবহন সার্ভিসের বিরুদ্ধে। ঈদ শেষে কর্মস্থালে ফেরা যাত্রীদের জিম্মি করে এভাবে বাড়তি ভাড়া আদায়ের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। ভুক্তভোগী ঢাকাগামী একাধিক চাকুরীজীবী যাত্রীরা অভিযোগ করে বলেন, বাগেরহাট বাস টার্মিনাল এলাকায় প্রকাশ্যে হাকডাক করে বাড়তি ভাড়া আদায় করা হলেও এর কোনও প্রতিকার মিলছে না। বাধ্য হয়েই যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। কচুয়া থেকে বাগেরহাট বাসস্টান্ডে ঢাকার সায়দাবাদ যাওয়ার জন্য টিকিটবিস্তারিত পড়ুন


পাইকগাছায় শোক দিবসের অনুষ্ঠানে ইউএনও’র হাসি মুখে ছবি ॥ ফেসবুকে সমালোচনার ঝড়

খুলনার পাইকগাছায় জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না ‘হাস্যোজ্জল মুখে’ ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে হাসিমুখে ছবি তোলেন ইউএনও জুলিয়া সুকায়না। এমনকি শোক র‌্যালীতেও তাকে হাসাহাসি করতে দেখা যায়। ছবিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে পুষ্পস্তবক অর্পন ও শোক র‌্যালীতে দেখা যাচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না, সরকারি কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডল ও অন্যান্য শিক্ষক। অন্যান্যরা ভাবগম্ভীর অবস্থায় জাতির পিতা বঙ্গবন্ধুবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial