প্রধান সূচি

কচুয়ায় ওয়ার্ড যুবলীগের প্রতিবাদ সভা

কচুয়ায় ওয়ার্ড বিএনপির সভাপতির পদবী গোপন করে যুবলীগের নামে শোক দিবসের ব্যানার দেয়ার প্রতিবাদে ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও অংগ সংগঠনের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় কচুয়া সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাজরাখালী এলাকার নতুন বাজারে  ওয়ার্ড যুবলীগের উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আ. হাকিম বালী, সাধারণ সম্পাদক মো. আলম হোসেন বালী, ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. রিপন হোসেন বালী, সাধারণ সম্পাদক মো. ইকতিয়ার  খান।

এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা মো. আবছার আলী শিকদার, মুক্তিযোদ্ধা মো.বাদশা কাজী, ওয়ার্ড যুবলীগের সদস্য মো. নজরুল শেখ, রাসেল খান, সুজন খান, সুমন চৌধুরী, আকরাম খান প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, কচুয়া সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি খান মারুফ আলী বিএনপির আমলে তৎকালীন এমপির কাছের লোক ছিলেন। গত জাতীয় সংসদ নির্বাচনে আমরা তার অপতৎপরতা থেকে বাঁচতে পাহারা দিয়েছি। আজ সেই ব্যক্তি হঠাৎ করে জাতীয় শোক দিবসের ব্যানারে নিজের নামের সাথে যুবলীগের নাম ভাঙ্গিয়ে ব্যানার ঝুলিয়ে দিয়ে গোটা আওয়ামী লীগের সাথে তামাশা করেছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

তারা আরো বলেন, কার সাথে গোপনে যোগাযোগ করে এ ব্যানার ঝুলিয়েছেন তা আমরা জানিনা। আমরা ওই ব্যক্তিকে আওয়ামী লীগ বা কোন সহযোগী সংগঠনে গ্রহন করবো না। এ বিষয়ে উর্ধ্বতন নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেছেন।

সভায় ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial