প্রধান সূচি

স্বরূপকাঠীতে মাদক সম্রাট ফুয়াদ গ্রেফতার

স্বরূপকাঠীতে ৫৪ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ফুয়াদ (৩৮)কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে স্বরূপকাঠী থানার (ওসি) কে এম তারিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার নীরবের পোল এলাকা থেকে ফুয়াদকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৫৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাদক ব্যবসায়ী ফুয়াদ জগন্নাথকাঠি গ্রামের আলী আকবরের ছেলে। এ ব্যাপারে তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

স্বরূপকাঠী থানার ওসি কে এম তারিকুল ইসলাম জানান, ফুয়াদ উপজেলার একজন চিহ্নত মাদক কারবারি। এতদিন তাকে হাতেনাতে ধরার জন্য চেষ্টা অব্যহত ছিল। মঙ্গলবার গোপন সংবাদে ইয়াবা বিক্রি কালে নীরবের পোল এলাকা থেকে তাকে ওই ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

জানা গেছে, ফুয়াদ দীর্ঘ বছর থেকে ভিবিন্ন রাজনৈতিক ক্যাডারদের আশ্রয়স্থলে থেকে রমরমা ইয়াবা বানিজ্য করে আসছিল। তার কাছ থেকে খুচরা ব্যবসায়ীরা ইয়াবা কিনে উপজেলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিত।

এলাকা সূত্রে জানা গেছে, ফুয়াদ এর আগেও কয়েকবার ইয়াবা নিয়ে গ্রেফতার হয়েছিল। তাকে ধরতে গিয়ে ফুয়াদের পরিবার কর্তৃক পুলিশ আক্রমনের শিকার হয়েছিলেন। তবে ফুয়াদ ইয়াবা নিয়ে একাধিকবার গ্রেফতার হলেও জেল থেকে বেরিয়ে অনেকটা নির্ভয়ে এলাকায় মাদকের অভয়ারণ্য গড়ে তুলেছিল। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি নেমে এসেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial