প্রধান সূচি

Tuesday, August 6th, 2019

 

শ্রীরামকাঠীতে রবিন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস উদযাপন

বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠীতে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও রবিন্দ্র সংগীতের আসর অনুষ্ঠিত হয়েছে। শ্রীরামকাঠী মনীন্দ্রনাথ বড়াল স্মৃতি পাঠাগারের আয়োজনে পাঠাগারের সভাপতি নিত্যানন্দ হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, শ্রীমৎ কুমার আচার্য, শৈলেন্দ্র নাথ সাধক, সুনীল রঞ্জন রায়, রাবেয়া রহমান, কুমার বিজয় ব্রত, এডভোকেট স্বপন কুমার রায়, প্রধান শিক্ষক রমেন্দ্র নাথ মন্ডল প্রমুখ। পরে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি ও রবিন্দ্র সংগীত পরিবেশন করা হয়।


ভান্ডারিয়ায় কোরবানির পশুর হাট জমে উঠেছে

পিরোজপুরের ঐতিহ্যবাহী ভান্ডারিয়া পশুর হাট জমতে শুরু করেছে। মঙ্গলবার হাটের দিন থাকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে হাটে এ বছর দেশি খামারিদের গরুই হাটে বেশি দেখা গেছে। তবে অনেক বলছে আগামী হাটে বিদেশি গরু আসতে পারে। এদিকে, গতকাল হাট ঘুরে উপজেলার শিলায়কাঠী এলাকার আনোয়ারা ডেইরি ফার্মের আনা হাটের সব চেয়ে বড় গরুটির দাম হাকা হয়েছে ১০ লাখ টাকা। ক্রেতারা ৪ লাখ ৬৫ হাজার টাকা পর্যন্ত দাম বললেও বিক্রেতা তাতে দেয়নি। এসময় ফার্মের মালিক মো. রিপন খানের সাথে আলাপককালে তিনি জানান, তার ফার্মে মোট ৩শ’টি গরু আছে। আর এ গরুটি ১১ মাসবিস্তারিত পড়ুন


পাইকগাছায় কোরবানীর পশুর হাট জমে উঠেছে

পাইকগাছার ঐতিহ্যবাহী গদাইপুর কোরবানীর পশুর হাট জমে উঠেছে। এ হাটে ক্রেতাদের উপচে পড়া ভীড় চোখে পড়ার মত। ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিনই হাট বসবে। ছোট-বড়, মাঝারি সাইজের গরু হাটে উঠেছে। তবে দাম নিয়ে খুঁশি না কোন পক্ষই। ক্রেতা বলছেন দাম বেশি আর বিক্রেতা বলছে দাম কম। তবে গৃহস্থদের পালিত স্বাস্থ্যসম্মত দেশী জাতের গরু স্থানীয় ক্রেতা ও ব্যাপারীদের কাছে চাহিদা বেশি। যাহা স্থানীয় হাটগুলোতে টাইট গরু হিসাবে পরিচিত। তবে বড় সাইজের গরুর চাহিদা কম আর বেশি দামের অজুহাতে ক্রেতা ভিড়ছেও কম। হাট কর্তৃপক্ষ ক্রেতাদের সুবিধার্থে পুলিশের পাশাপাশি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদারবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ১২ কলেজ শিক্ষককে চাঁদা চেয়ে মোবাইল ফোনে হুমকি

পিরোজপুর সরকারি মহিলা কলেজের ১২জন শিক্ষককের কাছে মোবাইল ফোনে মোটা অংকের চাঁদা দাবী করে সর্বহারা পার্টির নেতার পরিচয় জীবননাশের হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় পরিবারসহ শিক্ষকরা নিরাপত্তাহীনতার হুমকির মাঝে রয়েছেন বলে সদর থানায় একটি সাধারণ ডাইরী করেছেন। এ কলেজের ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. ওয়ালী উল্লাহ সোমবার থানায় অভিযোগ করে বলেন, গত ২ আগস্ট থেকে ৪ আগস্ট পর্যন্ত ১২জন শিক্ষককে ০১৯৪৭৯০৮৯৯৮, ০১৯৩৪৫০২৯০৪, ০১৯০৫৪৮১৫৫৮, ০১৯০৪৪৬৯৩৭৭ এবং ০১৯৯৯১৩৯৬৬২ মোবাইল নম্বর থেকে দুই লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত চাঁদা দাবী করে তাদের নিজ ও পরিবারের সদস্যদের হুমকি প্রদান করাবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে ডেঙ্গুর বিস্তার ॥ আতঙ্কে স্বজনরা ছুটছেন বরিশালে

জেলার স্বরূপকাঠী উপজেলায় ডেঙ্গুর প্রভাব দেখা দিয়েছে। মঙ্গলবার সকালে একজন ডেঙ্গু রোগী হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন। গত সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দু’জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে। এ নিয়ে গত দু’দিনে তিনজন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে। রোগীরা ডাক্তারের শরনাপন্ন হয়ে প্যাথলজি টেষ্ট করে ডেঙ্গু ধরা পড়লেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় ছুটে যাচ্ছেন। তবে স্বরূপকাঠী স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তাররা বলছেন, ডেঙ্গুর চিকিৎসা তেমন কিছু জটিল নয়। জ্বর নিয়ে রোগীরা হাসপাতালে এসে টেষ্ট করিয়ে ডেঙ্গু ধরা পড়লেই সবাই আতঙ্গে বরিশাল শেবাচিমে যাচ্ছেন। হাসপাতালের ডাক্তার মো. আসাদুজ্জামান বলেন, যারা এখানে ডেঙ্গবিস্তারিত পড়ুন


শরণখোলায় আরো ৪ ডেঙ্গু রোগী সনাক্ত

বাগেরহাটের শরণখোলায় আরো ৪ জনের শরীরে ডেঙ্গু সনাক্ত করা হয়েছে। গত ৪ দিনে এ নিয়ে উপজেলায় ডেঙ্গু জ্বরে ৭ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে এক খাদিজা নামে গৃহবধুর মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামাল মিয়া শোভন জানান, সকাল থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষা করে ৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। এরা হলেন, উপজেলার তাফালবাড়ি এলাকার গাউসুল হক ফরাজীর স্ত্রী মমতাজ বেগম (৫০), রাজৈর গ্রামের সবুর আকন (৬০), সোনাতলা গ্রামের মোহাম্মদ (৪) ও  নলবুনিয়া গ্রামের সাদিয়া বেগম (৫৫)। এরমধ্যে মমতাজ বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও অপর তিনজনকেবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলার ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ হেতালিয়া গ্রামে মামুন (৫) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। মামুন নজরুল ইসলাম হাওলাদারের ছেলে। মঙ্গলবার দুপুরে বসত: ঘরের কাছে খেলা করতে গিয়ে সবার অজান্তে ডোবায় পড়ে যায়। কিছু সময় পর তার ভাসমান লাশ ওই ডোবা থেকে উদ্ধার করা হয়।


স্বরূপকাঠীতে মাদক সম্রাট ফুয়াদ গ্রেফতার

স্বরূপকাঠীতে ৫৪ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ফুয়াদ (৩৮)কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে স্বরূপকাঠী থানার (ওসি) কে এম তারিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার নীরবের পোল এলাকা থেকে ফুয়াদকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৫৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী ফুয়াদ জগন্নাথকাঠি গ্রামের আলী আকবরের ছেলে। এ ব্যাপারে তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। স্বরূপকাঠী থানার ওসি কে এম তারিকুল ইসলাম জানান, ফুয়াদ উপজেলার একজন চিহ্নত মাদক কারবারি। এতদিন তাকে হাতেনাতে ধরার জন্য চেষ্টা অব্যহত ছিল। মঙ্গলবার গোপন সংবাদে ইয়াবা বিক্রি কালেবিস্তারিত পড়ুন


কচুয়ায় ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচি

কচুয়ায় ডেঙ্গু প্রতিরোধে জেলাব্যাপী একই সময়ে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সমন্বিত কর্মসূচি (ক্রাস প্রোগ্রাম) বাস্তবায়নে উপজেলা ব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে কচুয়া সদর ইউনিয়ন পরিষদ চত্বর, কচুয়া বাজার, কচুয়া সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় চত্বর, সরকারী সি. এস. পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, কচুয়া পাইলট বালিকা বিদ্যালয় চত্বর, উপজেলা পরিষদের পুকুর পাড়, কচুয়া লেডিস ক্লাব চত্বরসহ প্রতিটি বিদ্যালয়, মাদ্রাসা, হাট-বাজার, সকল সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে এ পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়। এ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এস.এম মাহফুজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার তাসমিন ফারহানা, উপজেলাবিস্তারিত পড়ুন


বাগেরহাটে অবৈধ ভারতীয় শাড়ি আটক

শুল্ক কর ফাঁকি দিয়ে সমুদ্রপথে আসা প্রায় ২৬ কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি আটক করেছে কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোন। গত রবিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের বিসিজি বেইস মংলার টহল দল হারবারিয়া সংলগ্ন এলাকায় এবং বাগেরহাট জেলার মোংলা থানাধীন নন্দবালা খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এমভি মারিয়া নামক বাল্কহেড থেকে উক্ত পণ্য আটক করে। অভিযান চলাকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা অবৈধ শাড়ি বোঝাইকৃত বাল্কহেডটি ছেড়ে দ্রুতগতিতে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত বাল্কহেড থেকে ২৪,৪৯৫ পিস বিদেশী শাড়ি, ৩১ পিস লেহেঙ্গা, ১১৯ পিস ফ্রক এবং ৭৬ পিসবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial