প্রধান সূচি

বাগেরহাটে অবৈধ ভারতীয় শাড়ি আটক

শুল্ক কর ফাঁকি দিয়ে সমুদ্রপথে আসা প্রায় ২৬ কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি আটক করেছে কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোন। গত রবিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের বিসিজি বেইস মংলার টহল দল হারবারিয়া সংলগ্ন এলাকায় এবং বাগেরহাট জেলার মোংলা থানাধীন নন্দবালা খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এমভি মারিয়া নামক বাল্কহেড থেকে উক্ত পণ্য আটক করে। অভিযান চলাকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা অবৈধ শাড়ি বোঝাইকৃত বাল্কহেডটি ছেড়ে দ্রুতগতিতে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত বাল্কহেড থেকে ২৪,৪৯৫ পিস বিদেশী শাড়ি, ৩১ পিস লেহেঙ্গা, ১১৯ পিস ফ্রক এবং ৭৬ পিস প্লাজো জব্দ করা হয়। জব্দকৃত মালামাল মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫ কোটি ৫৫ লাখ ৩৯ হাজার।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. বিএন হায়াত ইবনে সিদ্দিক জানান, খুলনাসহ তৎসংলগ্ন এলাকায় অবৈধ বিদেশী কাপড়ের চোরাচালানী বৃদ্ধি পাওয়ায় বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা এলাকা সমূহে কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে। নিজ স্বার্থ হাসিলের জন্য ও সরকারী শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশী শাড়ি কাপড় চোরাচালানী ও চোরাইপথে আমদানি করছে যা একবারেই কাম্য নয়, চোরাচালানী বন্ধে বাংলাদেশ কোস্টগার্ডের নিয়মিত অভিযান অব্যহত থাকবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial