প্রধান সূচি

কচুয়ায় ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচি

কচুয়ায় ডেঙ্গু প্রতিরোধে জেলাব্যাপী একই সময়ে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সমন্বিত কর্মসূচি (ক্রাস প্রোগ্রাম) বাস্তবায়নে উপজেলা ব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে কচুয়া সদর ইউনিয়ন পরিষদ চত্বর, কচুয়া বাজার, কচুয়া সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় চত্বর, সরকারী সি. এস. পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, কচুয়া পাইলট বালিকা বিদ্যালয় চত্বর, উপজেলা পরিষদের পুকুর পাড়, কচুয়া লেডিস ক্লাব চত্বরসহ প্রতিটি বিদ্যালয়, মাদ্রাসা, হাট-বাজার, সকল সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে এ পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়।

এ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এস.এম মাহফুজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার তাসমিন ফারহানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ফিরোজ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ। এছাড়া দুপুরে কচুয়া সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ারের সভাপতিত্বে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার  তাসমিন ফারহানা। বিশেষ অতিথি ছিলেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, রিসোর্স সেন্টারের প্রশিক্ষক তাপস রায় চৌধুরী।

সহকারী শিক্ষক কমল কৃষ্ণ বৈদ্যের সঞ্চালনায় এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি মো. সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক দেবদাস সাহা প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial