প্রধান সূচি

পিরোজপুরে নাটাবের মতবিনিময় সভা

‘এখনই সময় অঙ্গীকার করার, যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়ার’ এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির (নাটাব) এর আয়োজনে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে কলেজ শিক্ষকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে স্থানীয় চেম্বার অব কমার্স মিলনায়তনে জেলা নাটাব ও সাবেক মেডিকেল অফিসার ডা. এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আতিথি ছিলেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা নাটাবের সাধারণ সম্পাদক কাজী শাহাদাত হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির (নাটাব), পিরোজপুরের ফিল্ড লেভেল ষ্টাফ মো. নাজিম উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় বিভিন্ন কলেজের ৩০ জন শিক্ষক অংশ নেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial