প্রধান সূচি

ভান্ডারিয়ায় পলিথিন ব্যবসায়ীর জরিমানা ॥ পলিথিনে অগ্নিসংযোগ

পিরোজপুরের ভান্ডারিয়ায় শনিবার রাতে ভ্রাম্যমান আদালত মিরাজ (২৫) নামের এক পলিথিন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করে। আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম এ জরিমানা করেন। পরে জব্ধকৃত নিষিদ্ধ পলিথিন স্থানীয় লঞ্চঘাট সংলগ্ন নদীর কিনারে অগ্নি সংযোগ করে পুড়িয়ে ফেলা হয়।

ভান্ডারিয়া থানার এসআই মিজানের নেতৃত্বে শনিবার রাতে ভান্ডারিয়া-রাজাপুর সীমান্তবর্তী বটতলা নামক স্থানে নিয়মিত টহল চলাকালে রাজাপুরের কেওতা গ্রামের মিজানুর রহমান বরিশাল থেকে একটি ইজিবাইকে প্রায় লাখ টাকার নিষিদ্ধ পলিথিন ভান্ডারিয়া বাজারের মাহিম স্টোরে বিক্রয়ের জন্য নিয়ে আসার পথে পুলিশের সন্দেহ হলে ইি বাইক চালককে থামাতে বলে। চালক না থামিয়ে দ্রুত স্থান ত্যাগে বিষয়টি সন্দেহ হয় পুলিশের। পরে তারা পিছু নিয়ে ভূমি অফিস সংলগ্ন বাজারের দশআনি পুকুর পাড়ে এসে আটক করলে ইজিবাইকে থাকা ৯টি বস্তা ভর্তি পলিথিন জব্ধ করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে খবর দিলে তিনি ঘটনাস্থলে এসে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial