প্রধান সূচি

Sunday, August 4th, 2019

 

গলায় ফাঁস লাগিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

পিরোজপুরের ভান্ডারিয়ায় রবিবার বিকেলে ভান্ডারিয়া বাজারের ভাড়াটিয়া বাসায় ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে লিয়া আক্তার (১৮) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। সে শিয়ালকাঠী গ্রামের আলিম খানের মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, মা ফেরদৌসী বেগমের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে কথার কাটাকাটির এক পর্যায়ে অভিমান করে লিয়য়া আত্মহত্যা করেছে। গলায় ফাঁস লাগানোর কিছু সময় পরে বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ভান্ডারিয়া হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভান্ডারিয়া থানার অফিসার্স ওসি এস. এম. মাকসুদুর রহমান জানান, মৃতের লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এবিস্তারিত পড়ুন


ছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড

বাগেরহাটে ৮ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ মামলায় তাপস রাণা (৩৬) নামের এক শিক্ষককে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাকে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডের নির্দেশ দেন আদালত। রবিবার বিকেলে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক  (জেলা ও দায়রা জজ) এস. এম. সাইফুল ইসলাম এ রায় প্রদান করেন। এসময় দন্ডপ্রাপ্ত আসামী আদালতে উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত তাপস রানা চিতলমারী উপজেলার পাড়ডুমুরিয়া এলাকার সুশীল রানার ছেলে এবং ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক। মামলার নথি থেকে জানা গেছে, ২০১৪ সালের ২১ ফেব্রুয়ারী শিক্ষক তাপস রানাবিস্তারিত পড়ুন


কাউখালীতে প্রতিবন্ধিদের মাঝে মশারি বিতরণ

জেলার কাউখালীতে ডেঙ্গু মশার প্রকোপ থেকে রক্ষা করতে প্রতিবন্ধিদের মাঝে মশারি বিতরণ করছে কাউখালী প্রতিবন্ধি কল্যাণ সংস্থা। রবিবার দুপুরে কাউখালীর আমরাজুড়ি আবাসন প্রকল্পে অবস্থানরত ৫ প্রতিবন্ধি পরিবাররের মাঝে ম্যাজিক মশারি বিতরণ করেন প্রতিবন্ধি কল্যাণ সংস্থার সভাপতি সামাজিক উদ্যোক্তা আব্দুল লতিফ খসরু। চার বাকপ্রতিবন্ধির মা মঞ্জিলা বলেন, “মোর সামি ও চাইর মাইয়া পোলা বোবা। খসরু ভাই মোগো আবাসনে আইয়া মোগো মাইয়া-পোলারে মশারি দেছে হেতে মোরা খুশি।” উদ্যোক্তা আব্দুল লতিফ খসরু বলেন, কিছু মানুষকে ডেকে সচেতন করার পাশাপাশি ম্যাজিক মশারি বিতরণ করলাম। আশা করি আমার মতো অন্যরাও এগিয়ে আসবেন।


মাদক মামলায় এক ব্যক্তিকে ১৫ বছরের কারাদন্ড

পিরোজপুরের ভান্ডারিয়ায় মাদক মামলায় নুহু হাওলাদার (৩৬) নামে এক ব্যক্তিকে ১৫ বছরের কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। রবিবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এ আদেশ দেন। এ সময় আদালত সাজাপ্রাপ্ত ওই মাদক ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত নুহু হাওলাদার জেলার ভান্ডারিয়া উপজেলার বাসস্ট্যান্ড এলাকার নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে। আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২২ নভেম্বর বরিশাল র‌্যাব-৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়ার বাসস্ট্যান্ড এলাকা থেকে নুহু হাওলাদারকে ১১০০ পিস ইয়াবাসহ আটক করে। পরে এ ঘটনায় ওই দিন রাতেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে পুলিশের মশা নিধন কার্যক্রম

দেশব্যাপী মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্ন করার অংশ হিসেবে পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এ সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন করেন পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান । এ সময় পুলিশ সুপার জানান, জেলা পুলিশের উদ্দ্যোগে পিরোজপুরের সাতটি থানায় ৪৬টি বিটে ভাগ করে এডিস মশা নিধনে এক যোগে কার্যক্রম শুরু করেছে। এতে বিভিন্ন থানার আশে পাশের এলাকাগুলোও পরিষ্কার পরিচ্ছন্ন করবে পিরোজপুর জেলা পুলিশ। পরে পিরোজপুরের পুলিশ সুপারের কার্যালয় থেকে স্থানীয় সার্কিট হাউজ পর্যন্ত এক সচেতনতামূলক র‌্যালী বের করা হয় । এর আগে পিরোজপুর ডিসিবিস্তারিত পড়ুন


পিরোজপুরে বরিশালের নবাগত বিভাগীয় কমিশনারের মতবিনিময়

বরিশালের নবাগত বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী রবিবার পিরোজপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে এক মতবিনিময় সভায় মিলিত হন। শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজানুর রহমান স্মৃতি মিলনায়তনে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বক্তব্য রাখেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সিভিল সার্জন ডা. ফারুক আলম, উপ-পরিচালক (কৃষি) আবু হেনা মো. জাফর, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়, সদর উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক, মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, সাংবাদিক মাহমুদ হোসেন ও নাসিম আলী, পৌর কাউন্সিলর সাদুল্লাহ লিটন, জেলা শিল্পকলা একাডেমীরবিস্তারিত পড়ুন


বাগেরহাটে ‘ক্রাস প্রোগ্রাম’ বাস্তবায়নে সভা

বাগেরহাটের জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও জেলা সিভিল সার্জন রবিবার জনপ্রতিনিধি, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান প্রধান ও স্কুল-কলেজের প্রধানদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া ‘ক্রাস প্রোগ্রাম’ বাস্তবায়নে দিক নির্দেশনামূলক আলাদা আলাদা সভা করেছেন। এ বিষয়ে বাগেরহাটের সিভিল সার্জন ডা. জি কে শামসুজ্জামান  জানান, বাগেরহাট জেলার সরকারী হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ সনাক্তে এনএ-ওয়ান টেষ্টের ব্যবস্থা রয়েছে। তবে সরকারীভাবে অন্য দুটি আইজিজি ও আইজিএম টেষ্টের কোন ব্যবস্থা নেই। এদিকে, বাগেরহাট জেলায় গত ২৪ ঘন্টায় সরকারী হিসেবে নতুন করে আরো ৮ জন ডেঙ্গু রোগী সনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। রবিবার দুপুর পর্যন্ত বাগেরহাটে জেলায়বিস্তারিত পড়ুন


পিরোজপুরে নাটাবের মতবিনিময় সভা

‘এখনই সময় অঙ্গীকার করার, যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়ার’ এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির (নাটাব) এর আয়োজনে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে কলেজ শিক্ষকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে স্থানীয় চেম্বার অব কমার্স মিলনায়তনে জেলা নাটাব ও সাবেক মেডিকেল অফিসার ডা. এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আতিথি ছিলেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা নাটাবের সাধারণ সম্পাদক কাজী শাহাদাত হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির (নাটাব), পিরোজপুরের ফিল্ড লেভেল ষ্টাফ মো.বিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় পলিথিন ব্যবসায়ীর জরিমানা ॥ পলিথিনে অগ্নিসংযোগ

পিরোজপুরের ভান্ডারিয়ায় শনিবার রাতে ভ্রাম্যমান আদালত মিরাজ (২৫) নামের এক পলিথিন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করে। আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম এ জরিমানা করেন। পরে জব্ধকৃত নিষিদ্ধ পলিথিন স্থানীয় লঞ্চঘাট সংলগ্ন নদীর কিনারে অগ্নি সংযোগ করে পুড়িয়ে ফেলা হয়। ভান্ডারিয়া থানার এসআই মিজানের নেতৃত্বে শনিবার রাতে ভান্ডারিয়া-রাজাপুর সীমান্তবর্তী বটতলা নামক স্থানে নিয়মিত টহল চলাকালে রাজাপুরের কেওতা গ্রামের মিজানুর রহমান বরিশাল থেকে একটি ইজিবাইকে প্রায় লাখ টাকার নিষিদ্ধ পলিথিন ভান্ডারিয়া বাজারের মাহিম স্টোরে বিক্রয়ের জন্য নিয়ে আসার পথে পুলিশের সন্দেহ হলে ইি বাইক চালককে থামাতেবিস্তারিত পড়ুন


ডাক্তারের অবহেলায় তিন সন্তানের জননীর মৃত্যু

জেলার ভান্ডারিয়া হাসপাতালের ডাক্তারের কর্তব্যে অবহেলার কারণে নারগীস আক্তার (৪৫) নামের তিন সন্তানের জননীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সোয়া ৭টায়। পরিবার ও স্বজনসূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে পার্শবর্তী ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার তারাবুনিয়া গ্রামের শাহআলম মীরার স্ত্রী নারগীস আক্তার জ্বর নিয়ে ভান্ডারিয়া হাসপাতালে ভর্তি হয়। রবিবার ভোর ৫ টার দিকে রোগীর অবস্থা খুবই গুরুতর হওয়ায় রোগীর স্বজনরা কর্তব্যরত ডাক্তারকে ফোন করলে ডাক্তার আসার পূর্বে রোগী মারা যায়। মৃতের স্বামী শাহআলম মীর ডাক্তারের অবহেলার কারণে তার স্ত্রীর মৃত্যু হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবারবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial