মাদক মামলায় এক ব্যক্তিকে ১৫ বছরের কারাদন্ড
পিরোজপুরের ভান্ডারিয়ায় মাদক মামলায় নুহু হাওলাদার (৩৬) নামে এক ব্যক্তিকে ১৫ বছরের কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। রবিবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এ আদেশ দেন। এ সময় আদালত সাজাপ্রাপ্ত ওই মাদক ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডাদেশ দেন।
সাজাপ্রাপ্ত নুহু হাওলাদার জেলার ভান্ডারিয়া উপজেলার বাসস্ট্যান্ড এলাকার নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২২ নভেম্বর বরিশাল র্যাব-৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়ার বাসস্ট্যান্ড এলাকা থেকে নুহু হাওলাদারকে ১১০০ পিস ইয়াবাসহ আটক করে। পরে এ ঘটনায় ওই দিন রাতে র্যাব বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভান্ডারিয়া থানায় নুহুকে আসামী করে একটি মামলা দায়ের করে।
Please follow and like us:
« পিরোজপুরে পুলিশের মশা নিধন কার্যক্রম (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে প্রতিবন্ধিদের মাঝে মশারি বিতরণ »
