প্রধান সূচি

পাইকগাছায় সবুজ উপকূল-২০১৯ কর্মসূচি পালিত

নানা কর্মসূচির মধ্যে দিয়ে পাইকগাছা সবুজ উপকুল-২০১৯ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল দেওয়াল পত্রিকা প্রকাশ, সৃজনসীল প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা, গাছের চারা রোপন ও বিতরণ।

বুধবার সকালে শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ অনুষ্ঠানে আলোচনা সভায় শিক্ষার্থীদের প্রতি সবুজ সুরক্ষার আহবান জানান বিশিষ্টজনেরা।

শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান শিক্ষক অঞ্জলী রানী শীলের সভাপতিত্বে “এসো সবুজের আহবানে, গড়ি সবুজ উপকূল” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম সিদ্দিকী (ফিরোজ)। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, সাবেক অনারারি ক্যাপ্টেন মোহন লাল দাশ, সাংবাদিক মহানন্দ অধিকারী মিন্টু, সাইফুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন, সবুজ উপকূলের স্থানীয় উদ্যোক্তা ও প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান।

শিক্ষার্থী সংগীতা সাধু ও হাসনা খাতুন সুমাইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক জি. এম. শওকত হোসেন, মো. শহিদুল ইসলাম, কনিকা ঘোষ, শংকর প্রসাদ মুনি, নার্গিস আক্তার, রীতা রায়, ফাতেমা খাতুন, তপন কুমার মন্ডল, মো. মহিবুল্লাহ, মাসুম বিল্লাহ, সুশান্ত হালদার, শিক্ষার্থী রমা দেবনাথ প্রমুখ।

অনুষ্ঠানে ৩টি বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেয়া হয়। রচনা লিখন প্রতিযোগিতায় প্রথম হয়েছে শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী রাসমনি সাধু, দ্বিতীয় হয়েছে ১০ম শ্রেণির ছাত্রী রমা দেবনাথ ও তৃতীয় হয়েছে ৯ম শ্রেণির ছাত্রী নাজিয়া ফেরদৌসী।

পত্রলিখন প্রতিযোগিতায় প্রথম হয়েছে বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী সুমাইয়া সুলতানা, দ্বিতীয় হয়েছে ৭ম শ্রেণির ছাত্রী তনুজা খানম ও তৃতীয় হয়েছে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী অনিন্দীতা ঘোষ।

ছবিআঁকা প্রতিযোগিতায় প্রথম হয়েছে বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী হাসনা খাতুন সুমাইয়া, দ্বিতীয় হয়েছে ১০ম শ্রেণির ছাত্রী তিথী দেবনাথ ও তৃতীয় হয়েছে ৭ম শ্রেণির ছাত্রী মারিয়া সুলতানা।

আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গনে গাছের চারা রোপন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা উপকূল সুরক্ষায় চারিপাশে পরিবেশ সম্পর্কে সচেতন, জলবায়ু পরিবর্তন সম্পর্কে ধারণা ও উপকূল সুরক্ষায় আহরিত জ্ঞান কাজে লাগানোর জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial