প্রধান সূচি

Wednesday, July 24th, 2019

 

পিরোজপুরে ছেলে ধরা গুজব বিরোধী পুলিশের সভা

ছেলে ধরা সংক্রান্ত কথিত গুজব থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বুধবার বিকালে জেলা পুলিশের উদ্যোগে পিরোজপুরে এক সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের সিও অফিস মোড়ের বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, সাংবাদিক নাসিম আলী, সাংবাদিক মাহমুদ হোসেন, ফসিউল ইসলাম বাচ্চু, ব্যবসায়ী নেতা গোলাম মাওলা নকীব, পৌর কাউন্সিলর সাদুল্লাহ লিটন, আব্দুল হাই হাওলাদার, শ্রমিক নেতা মজনু তালুকদার, মো, হান্নান সেখ, আলমগীর হোসেন, কুমার শুভ রায় প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এমবিস্তারিত পড়ুন


পিরোজপুরে মাদক মামলায় একজনের ১০ বছরের কারাদন্ড

পিরোজপুরে মাদক মামলায় এক পালাতক আসামীকে ১০ বছরের সশ্রম কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের করাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত মো. ইকবাল মল্লিক জেলার ভান্ডারিয়া উপজেলার লক্ষীপুরা গ্রামের মৃত রুস্তুম মল্লিকের ছেলে। মামলার সংক্ষিপ্ত বিবারণে জানা গেছে, ২০১০ সালে ৭ অক্টোবর ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তৎকালীন ভান্ডারিয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে বিভিন্ন থানার ১৫ মামলার আসামী মো. ইকবাল মল্লিককে ৩শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এবিস্তারিত পড়ুন


বাগেরহাটে জেলা পুলিশের জনসচেতনামূলক সভা

বাগেরহাটে জেলা পুলিশের উদ্যোগে ছেলে ধরা গুজব বিরোধী বিশেষ জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বাগেরহাট সদর মডেল থানা প্রাঙ্গনে বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আবজাল, জেলা পুলিশিং কমিটির সভাপতি এডভোকেট মোজাফফর হোসেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, বেমরতা ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর, কাড়া পাড়া ইউনিয়ন চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম, ষাট গম্বুজ ইউনিয়ন চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু,হিন্দু,বিস্তারিত পড়ুন


রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারী কাজে অনিয়ম ও দুর্নীতির সাথে ৩৪ কর্মকর্তা জড়িত … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কিছু ঠিকাদারী কাজে নানা অনিয়ম ও দুর্নীতির সাথে ৩৪ জন কর্মকর্তা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। তদন্ত রিপোর্ট পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে। এরমধ্যে ৪ জন কর্মকর্তা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে সংযুক্ত। তাদের বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আমরা লিখেছি। মন্ত্রী বলেন, আমাদের মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরের কর্মকর্তাদের মধ্যে একজন কর্মকর্তা অবসরে এবং ৩ জন কর্মকর্তা এলপিআর এ গেছেন। তাদের ক্ষেত্রে ভিন্ন ব্যবস্থা নেয়া হবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগকে আইনানুযায়ী ব্যবস্থা নিতে আমরা লিখেছি। যারা কর্মরত আছেন তাদেরবিস্তারিত পড়ুন


কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষাথীদের মাঝে বৃত্তির চেক প্রদান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থাণ মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক পরিচালিত পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ব্যাচের মোটর ড্রাইভিং কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষাথীদের মাঝে বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। বুধবার সকালে প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ চেক বিতরণ করা হয়। পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. মাহমুদ হোসেনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এর আগে বিভিন্ন কোর্সে ভর্তি হওয়া শিক্ষাথীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে প্রধান অতিথি বিভিন্নবিস্তারিত পড়ুন


পিরোজপুরে এলজিইডি কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময় সভা

“জলবায়ু অর্থায়ন প্রকল্প বাস্তবায়নে চাই স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনঅংশগ্রহণ” এ শ্লোগানকে সামনে রেখে এলজিইডি পিরোজপুরের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) পিরোজপুর এর সহযোগিতায় বুধবার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সভাকক্ষে এলজিইডি কর্তৃপক্ষের সাথে সনাক’র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পিরোজপুরে এলজিইডি এর সেবায় স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতকরণ ও সেবার সার্বিক মানোন্নয়নের জন্য সিটিজেন চার্টার/তথ্য বোর্ড স্থাপন, তথ্য ও অনুসন্ধান কেন্দ্র স্থাপন, পরামর্শ ও অভিযোগ বক্স স্থাপন, ওয়েবসাইটে তথ্য হালনাগাদকরণ, অভিযোগ গ্রহণ ও তথ্য প্রদান রেজিষ্টার ব্যবহার বিষয়ক অভিযোগ নিরসন কমিটি ও নির্দেশনাবিস্তারিত পড়ুন


পাইকগাছায় সবুজ উপকূল-২০১৯ কর্মসূচি পালিত

নানা কর্মসূচির মধ্যে দিয়ে পাইকগাছা সবুজ উপকুল-২০১৯ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল দেওয়াল পত্রিকা প্রকাশ, সৃজনসীল প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা, গাছের চারা রোপন ও বিতরণ। বুধবার সকালে শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ অনুষ্ঠানে আলোচনা সভায় শিক্ষার্থীদের প্রতি সবুজ সুরক্ষার আহবান জানান বিশিষ্টজনেরা। শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান শিক্ষক অঞ্জলী রানী শীলের সভাপতিত্বে “এসো সবুজের আহবানে, গড়ি সবুজ উপকূল” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম সিদ্দিকী (ফিরোজ)। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, সাবেক অনারারিবিস্তারিত পড়ুন


নৌযান শ্রমিকদের কর্মবিরতিতে মোংলা বন্দরের কার্যক্রম বন্ধ

মধ্যরাত থেকে শুরু হওয়া নৌযান শ্রমিকদের ধর্মঘট অব্যাহত রয়েছে। ১১ দফা দাবীতে মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে অনির্দিষ্টকালের এ কর্মবিরতি শুরু করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। শ্রমিক ফেডারেশনের ডাকা কর্মবিরতিতে অংশ নিয়েছে ২০ হাজার নৌযানের (কার্গো, কোস্টার, বার্জ, বাল্কহেড, লঞ্চ, ট্যাংকার) প্রায় ২ লাখ শ্রমিক। ফলে মোংলা বন্দরে অবস্থানরত দেশী-বিদেশী জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহণের কাজ বুধবার সকালের পালা থেকে সম্পূর্ণ বন্ধ রয়েছে। যাত্রী, পণ্য ও তেলবাহী নৌযান চলাচল বন্ধ থাকায় দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দরের সাথে সারাদেশের নৌপথে পণ্য পরিবহণ বন্ধ হয়ে গেছে। এতে বড় ধরণের আর্থিকবিস্তারিত পড়ুন


সুন্দরবনে আগ্নেয়াস্ত্র ও তক্ষক উদ্ধার করেছে কোস্টগার্ড

সুন্দরবনে আগ্নেয়অস্ত্র ও বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করেছে কোস্টগার্ড। কোস্ট গার্র্ড পশ্চিম জোনের অপারেশান কর্মকর্তা লে.  বিএন আবদুল আল মাহমুদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে সুন্দরবনের আন্দারমানিক খাল সংলগ্ন এলাকায় ও মঙ্গলবার সন্ধ্যায় মোংলা থানার লাউডোব ঘাট এলাকায় অভিযান চালিয়ে চালিয়ে  ৪ রাউন্ড গুলি, ৩টি বিদেশী বন্দুক ও ১টি বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, বাংলাদেশ কোস্টগার্র্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও জননিরাপত্তার পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি ও দমনে কোস্টগার্ড জিরো টলারেন্স নীতি অবলম্বন করে এবং কোস্টগার্ডের অভিযান অব্যাহতবিস্তারিত পড়ুন


পিরোজপুরে গাঁজা ব্যবসায়ী আটক

পিরোজপুরে ডিবি পুলিশ মঙ্গলবার এক অভিযান চালিয়ে পিরোজপুর সদর থানাধীন দক্ষিন মাছিমপুর এলাকার জনৈক জাকির মিয়ার বাড়ীর সামনে পাকা রাস্তর উপর থেকে ১শ’ গ্রাম গাঁজাসহ সোলেমান (৫৩) নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। অভিযানে অংশ নেন ডিবি পুলিশের পরিদর্শক এ কে এম মিজানুল হক, দারোগা ফজলুল হক, ডিবি পুলিশ সদস্য জাহিদ, শরীফ, আনোয়ার, ইয়াছিন।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial