প্রধান সূচি

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষাথীদের মাঝে বৃত্তির চেক প্রদান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থাণ মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক পরিচালিত পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ব্যাচের মোটর ড্রাইভিং কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষাথীদের মাঝে বৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ চেক বিতরণ করা হয়।

পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. মাহমুদ হোসেনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।

এর আগে বিভিন্ন কোর্সে ভর্তি হওয়া শিক্ষাথীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে প্রধান অতিথি বিভিন্ন ট্রেডসমূহ ঘুরে দেখেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial