প্রধান সূচি

পিরোজপুরে যুব সদস্যদের লিংকেজ মিটিং

যুব নেতৃত্ব বিকাশের মাধ্যমে নারী ও শিশু সংবেদনশীল শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন বিষয়ে প্রত্যয় প্রকল্পের জেলা পর্যায়ের স্বাস্থ্য, শিক্ষা এবং যুব উন্নয়নের কর্মকর্তাদের সাথে যুব সদস্যদের লিংকেজ মিটিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সিআরসি সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় অতিথি হিসাবে হিসাবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. ফারুক আলম, প্রাথমিক শিক্ষা অফিসার মো. জেছের আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবেদ শাহ্।

গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসানে পরিচালনায় সভায় ১নং শিকদারমল্লিক ইউনিয়নের ৯টি ওয়ার্ডের  যুব কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় তারা ইউনিয়নের স্বাস্থ্য এবং শিক্ষা খাতের সমস্যাসহ যুব কমিটি গঠন হবার পর স্বাস্থ্য ও শিক্ষা খাতে যুব সদস্যদের সফলতা ও অর্জন সমুহ তুলে ধরেন। এসময় উপস্থিত কর্মকর্তাবৃন্দ যুব সদস্যদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন।

বাংলাদেশ ফায়ারস্টার্টার ইনিশিয়েটিভ (বিএফআই) ও প্রত্যয় প্রকল্পের আওতায় একশনএইড বাংলাদেশের সহযোগিতায় পিরোজপুর গণ উন্নয়ন সমিতি এ সভার আয়োজন করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial