ইন্দুরকানীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী
ইন্দুরকানীতে মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মৎস্যজীবীদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সামনে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) মোহাম্মদ আব্দুর গফ্ফারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এম. মতিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাঘা, ওসি মোঃ হাবীবুর রহমান, মৎস্যজীবী হমিদুর রহমান প্রমুখ।
পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
Please follow and like us:
« ইন্দুরকানীতে হাঁস চুরির অযুহাতে এক যুবকের চোখ ফাটাল প্রতিপক্ষরা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে যুব সদস্যদের লিংকেজ মিটিং »
