প্রধান সূচি

Thursday, July 18th, 2019

 

মঠবাড়িয়া মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজ জেলায় দ্বিতীয় হওয়ায় আনন্দ শোভাযাত্রা

মঠবাড়িয়া মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজ এইচএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় ৪র্থ বারের মতো প্রথম স্থান এবং জেলায় ২য় হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাস হতে একটি আনন্দ শোভাযাত্রা বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে কলেজের শিক্ষক, গভর্নিং বডির সদস্য, অভিভাবকসহ প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। শেষে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ আজীম-উল-হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, কলেজ গভর্নিং বডির সদস্য, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আরিফ-উল-হক, প্রেসক্লাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, অধ্যাপক ইকতিয়ার হোসেন পান্না, প্রভাষক তপন কুমার হালদার, শাহানাজ বেগম জুলহাস শাহীন, কলেজ শিক্ষার্থী নুসরাত জাহান, লাবনী আক্তার প্রমুখ।


স্বরূপকাঠিতে ফ্রীজ কিনে ভাগ্য খুলল রিক্সাওয়ালা রহিমের

পরিবারের প্রয়োজনে ওয়ালটনের ২৫০ লিটারের একটি ফ্রিজ কিনে দশ লক্ষ টাকা পুরস্কার জিতলেন স্বরূকাঠি (নেছারাবাদ) উপজেলার কামারকাঠি গ্রামের রিক্সা চালক আব্দুর রহিম(৩৫)।  ফ্রিজ কিনে ডিজিটাল ক্যাম্পেইনে রেজিস্ট্রেশন করেছিলেন তিনি। আর এর বদৌলতে রিক্সাওয়ালা রহিমের ঘরে এখন আনন্দের বন্যা। টাকা পেয়ে রহিমের স্ত্রী ও দুই ছেলেসহ তাদের পরিবারে বাধভাঙা উচ্ছাস বইছে। সামন্য একটু জায়গায় টিনশেড শেড ঘরে বসবাস করা রহিম এখন ওই টাকা দিয়ে গড়তে চান ছেলেদের ভবিৎষত। ওয়ালটনের পুরস্কার জয়ী মিলিনিয়ারি আব্দুর রহিমের সাথে কথা বলে জানা যায়, গত ৯ জুলাই স্বরূপকাঠির ওয়ালটনের শো-রুম মেসার্স হক এন্টার প্রাইজ থেকে একটিবিস্তারিত পড়ুন


বিশেষায়িত পদ এবং শিক্ষা যাতে কোনভাবইে প্রশ্নবদ্ধি না হয়

… গৃহায়ন ও গণর্পূত মন্ত্রী শ. ম. রজোউল করমি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, এমপি বলেছেন, ‘গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের বিশেষায়িত পদ এবং শিক্ষা যাতে কোনভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়টি সতর্কতার সাথে মনে রাখতে হবে। আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আপনাদের সুখ-দুঃখকে ভাগাভাগি করে নেয়ার জন্য প্রস্তুত আছি’। বৃহস্পতিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় গণপূর্ত অধিদপ্তরের সম্মেলন কক্ষে গণপূর্ত অধিদপ্তরের ‍তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সংশ্লিষ্ট প্রকৌশলীদের উদ্দেশ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘কোন কোন জেলায় আমাদের প্রকৌশলীরা ‍বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদেরবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

‘মাছ চাষে গড়ব দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুড়ে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যন মো. রিয়াজ উদ্দিন মাছের পোনা অবমুক্ত করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যন মো. রিয়াজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান অরিফুর রহমান সিফাত, নারী ভাইস চেয়ারম্যান নাছরিন জাহান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক, মৎস্যজীবী শামীম মিয়াজী প্রমুখ।


মেধাবী মুখ

ভাণ্ডারিয়ার সৈয়দ মুহিদ চট্টগ্রাম ক্যাণ্টনমেন্ট পাবলিক কলেজ থেকে জিপিএ- ৫ পেয়েছে

ভাণ্ডারিয়া সন্তান সৈয়দ মুহিদুল ইসলাম মুহিদ এবারের এইচএসসি পরিক্ষায় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে বিজ্ঞান শাখায় জিপিএ-৫ পেয়েছে। সৈয়দ মুহিদুল ইসলাম মুহিদ ভাণ্ডারিয়া উপজেলার পূর্ব ভাণ্ডারিয়া পৌর শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও দলিল লিখক সৈয়দ মোস্তাফিজুর রহমান’র (সেলিম মীর) দ্বিতীয় পুত্র। সৈয়দ মুহিদ’র শিক্ষা জীবন শুরু হয় ভাণ্ডারিয়া বন্দর কেজি স্কুল থেকে। ৪র্থ শ্রেনী পর্যন্ত লেখাপড়া শেষে ভাণ্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ৬৮নং প্রাথমিক বিদ্যালয়ে থেকে পিএসসি পরিক্ষায় ২০১১ সালে ট্যালেন্টফুল বৃত্তি লাভ করে। পরে ভাণ্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১৪ সালের জেএসসি পরিক্ষায়ও বৃত্তিসহ জিপিএ-৫ লাভ করে এবংবিস্তারিত পড়ুন


পিরোজপুরে যুব সদস্যদের লিংকেজ মিটিং

যুব নেতৃত্ব বিকাশের মাধ্যমে নারী ও শিশু সংবেদনশীল শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন বিষয়ে প্রত্যয় প্রকল্পের জেলা পর্যায়ের স্বাস্থ্য, শিক্ষা এবং যুব উন্নয়নের কর্মকর্তাদের সাথে যুব সদস্যদের লিংকেজ মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সিআরসি সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় অতিথি হিসাবে হিসাবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. ফারুক আলম, প্রাথমিক শিক্ষা অফিসার মো. জেছের আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবেদ শাহ্। গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসানে পরিচালনায় সভায় ১নং শিকদারমল্লিক ইউনিয়নের ৯টি ওয়ার্ডের  যুব কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় তারা ইউনিয়নের স্বাস্থ্য এবং শিক্ষা খাতের সমস্যাসহ যুব কমিটিবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী

ইন্দুরকানীতে  মৎস্য সপ্তাহ উপলক্ষে  র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার  উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মৎস্যজীবীদের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সামনে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) মোহাম্মদ আব্দুর গফ্ফারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এম. মতিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাঘা, ওসি মোঃ হাবীবুর রহমান, মৎস্যজীবী হমিদুর রহমান প্রমুখ। পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।


ইন্দুরকানীতে হাঁস চুরির অযুহাতে এক যুবকের চোখ ফাটাল প্রতিপক্ষরা

ইন্দুরকানীতে হাঁস চুরির অযুহাতে এক যুবককে পিটিয়ে চোখ ফাটাল প্রতিপক্ষরা। বুধবার রাতে উপজেলার ঢেপসাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার ঢেপসাবুনিয়া গ্রামে একটি হাঁস চুরির ঘটনাকে কেন্দ্র করে দেলোয়ার হোসেনের ছেলে বাদশা কে একই গ্রামের গোলাম আলীর  দুই  ছেলে আবুল কালাম ও মোসলেম পিটিয়ে তার এক চোখ ফাটিয়ে রক্তাক্ত করে দেয়। পরে ইন্দুরকানী থানা পুলিশ  আহত বাদশা কে  উদ্বার করে চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠায়। তার চোখে বড় ধরনের আঘাত পেয়েছে বলে আহত বাদশা জানান। ইন্দুরকানী থানার এস আই আব্বাস আলী জানান, হাঁস চুরির ঘটনায় প্রতিপক্ষরা পিটিয়ে ওইবিস্তারিত পড়ুন


পাইকগাছায় যুবলীগনেতার মৎস্য ঘেরে হামলা : আহত ২

পাইকগাছায় বিপ্লব মন্ডল ও তোবারক হোসেন ভুট্টো’র নেতৃত্বে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র যুবলীগনেতা অনুপ ঘোষের মৎস্য লীজ ঘেরে হামলা চালিয়ে অনুপ ও তার ভাইপো সুমনকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও হাতুড়ে পেটা করে মারাত্মক আহত করেছে। মারাত্মক আহত অনুপ ও সুমনকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হলে অনুপের বাম কাঁধের হাড় ভেঙ্গে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মারাত্মক আহত সুমন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার মাথায় একাধিক দায়ের কোপ লাগায় ১৩টি সেলাই দেয়া হয়েছে এবং সমস্ত শরীরে হাতুড়ি ও লোহার রডের আঘাতে মাংসপেশি থেতলে গেছে। এ ঘটনায়বিস্তারিত পড়ুন


চিতলমারীতে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

বাগেরহাটের চিতলমারীর বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে মোহিতুন্নেছা অডিটোরিয়াম ভবনে অভিভাবক সমাবেশ ও ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা ডা. মো. ইয়াকুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খাঁন, বাগেরহাট জেলা পরিষদ সদস্য মোহন আলী বিশ্বাস, উপজেলা ভাইস-চেয়ারম্যান এসএম মাহাতাবুজ্জামান, মহিলা ভাইসবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial