প্রধান সূচি

চিতলমারীতে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

বাগেরহাটের চিতলমারীর বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে মোহিতুন্নেছা অডিটোরিয়াম ভবনে অভিভাবক সমাবেশ ও ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা ডা. মো. ইয়াকুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খাঁন, বাগেরহাট জেলা পরিষদ সদস্য মোহন আলী বিশ্বাস, উপজেলা ভাইস-চেয়ারম্যান এসএম মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, কালিদাস বড়াল স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ স্বপন কুমার রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুর রহমান, হিজলা ইউপি চেয়ারম্যান মোঃ কাজী আজমীর আলী, বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম শেখ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অবনী মোহন বসু, হিজলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আফজাল হোসেন প্রমুখ ।

এর আগে বিদ্যালয়ের সভাপতি ডা. ইয়াকুব আলীর ব্যক্তিগত তহবিল থেকে তার মায়ের নামে প্রতিষ্ঠিত মোহিতুন্নেছা অডিটোরিয়াম ভবনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial