প্রধান সূচি

স্বরূপকাঠীতে রডের নিচে চাপা পড়ে শ্রমিক আহত

পিরোজপুরের স্বরূপকাঠী উপজেরায় তাজমহল এন্টারপ্রাইজ নামে একটি রড সিমেন্টের দোকান থেকে রড নামানোর সময় রডের নিচে চাপা পড়ে শাকিল (৩৫) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছে। দোকানের অন্যেন্য কর্মচারীরা প্রায় ১০ মিনিট চেষ্টা চালিয়ে ওই শ্রমিককে চাপা পড়া রডের নিচ থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে পাঠিয়েছেন।
আহত শ্রমিক শাকিল ওই দোকানের রড সিমেন্ট ওঠা নামানোর কাজে কর্মচারী হিসাবে কাজ করতেন। তার বাড়ী উপজেলার জগন্নাথকাঠি গ্রামে।
শুক্রবার দুপুরের দিকে দক্ষিণ জগন্নাথকাঠি বাজারের তেতুলতলা এলাকার ওয়ালটন শোরুমের সামনে তাজমহল এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে।
হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার রাফাত হাছান জানান, খুব সম্ভব রোগীর বাম পায়ের দুই জায়গা থেকে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে। হাসপাতালে নিয়ে আসার পর রোগীর অবস্থা খারাপ দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানার জন্য দোকানের কাউকে না পেয়ে ওই দোকানের সামনে লেখা মোবাইল নাম্বারে কল করে জানতে চাইলে নজরুল ইসলাম নামে এক ব্যক্তি ফোন রিসিভ করেন। তিনি মোবাইল ফোনে কর্মচারি পরিচয়ে বলেন, দোকানে ওই কর্মচারীসহ ১৬-১৭ জন লোক সেখানে কাজ করে। ঘটনার দিন কর্মচারীরা দোকান থেকে রড বের করছিল। হঠাৎ রড নাড়া খেয়ে উল্টে শাকিলের উপরে পড়ে। তবে শাকিলের গুরুতর কোন সমস্যা হয়নি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial