Friday, July 12th, 2019
শিক্ষকতাকে চাকুরির সাথে তুলনা করবেন না … শ. ম. রেজাউল করিম
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, শিক্ষা ব্যবস্থায় একটা আমুল পরিবর্তন আনা এখন সময়ের দাবী। নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। এসব গুন না থাকলে সেই শিক্ষা কোন শিক্ষা নয়। এ কুশিক্ষা নিয়ে জাতি কিছুই করতে পারে না। আমি অবাক হয়ে যাই যখন শিক্ষক নামের কোন কলঙ্কিত ব্যক্তির হাতে মাসুম বাচ্চা নিগৃহিত হয়। তখন লজ্জা ও ঘৃনায় মাথা অবনত হয়ে আসে। এদের রক্ষায় তাদের পাশে কেউ দাড়াবেন না। সম্প্রতি মহামারী আকারে ছড়িয়ে পড়া এ ব্যাধি আমাদের রুখে দাড়াতে হবে। তিনি আজ শুক্রবার বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) পিরোজপুর জেলাবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে রডের নিচে চাপা পড়ে শ্রমিক আহত
পিরোজপুরের স্বরূপকাঠী উপজেরায় তাজমহল এন্টারপ্রাইজ নামে একটি রড সিমেন্টের দোকান থেকে রড নামানোর সময় রডের নিচে চাপা পড়ে শাকিল (৩৫) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছে। দোকানের অন্যেন্য কর্মচারীরা প্রায় ১০ মিনিট চেষ্টা চালিয়ে ওই শ্রমিককে চাপা পড়া রডের নিচ থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে পাঠিয়েছেন। আহত শ্রমিক শাকিল ওই দোকানের রড সিমেন্ট ওঠা নামানোর কাজে কর্মচারী হিসাবে কাজ করতেন। তার বাড়ী উপজেলার জগন্নাথকাঠি গ্রামে। শুক্রবার দুপুরের দিকে দক্ষিণ জগন্নাথকাঠি বাজারের তেতুলতলা এলাকার ওয়ালটন শোরুমেরবিস্তারিত পড়ুন
পিরোজপুরের ভান্ডারিয়ার নদমূলা বাজারে অগ্নিকান্ডে ৫ দোকান ভষ্মিভূত
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমূলা বাজারে বৃহস্পতিবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান ভষ্মিভূত হয়েছে। এতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে নদমূলা বাজারের হাফিজুর রহমানের স্যানিটারী দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী ছিদ্দিক মাতুব্বরের মুদি দোকান, চান মিয়ার ডেকোরেটর, শফিকুল ইসলামের ফার্নিচারের দোকান, ফিরোজ হাওলাদারের কাঁচামালে আড়ৎ পুড়ে ছাঁই হয়ে যায়। এছাড়া মিজানুর রহমানের মুদি দোকানের আংশিক ক্ষতি হয়। অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামসহ উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাৎক্ষনিক ঘটনাস্থলেবিস্তারিত পড়ুন
