পিরোজপুরে হরতালের সমর্থনে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ
গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম জোটের ডাকা সারাদেশে হরতালের সমর্থনে পিরোজপুরে কমিউনিস্ট পার্টি বিক্ষোভ সমাবেশ করেছে।
বরিবার সকাল ১১ টায় পিরোজপুর জেলা কমিউনিস্ট পার্টির অফিসের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, সিপিবির জেলা সভাপতি দীলিপ কুমার পাইক, সাবেক সভাপতি ডা. তপন বসু, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি খ. ম. মিরাজ।
বক্তারা অবিলম্বে সরকারের গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত তা বাতিল করার আহবান জানান।
Please follow and like us:
« বাগেরহাটে কিশোরী ধর্ষণ মামলায় ২ যুবকের যাবজ্জীবন কারাদন্ড (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মোংলা বন্দর ৬৮ বছরের রেকর্ড ভঙ্গ করে বেশি মুনাফা আয় »
