প্রধান সূচি

Sunday, July 7th, 2019

 

কাউখালীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে সরকারি বালক বিদ্যালয় মাঠে খেলা দু’টি অনুষ্ঠিত হয়। খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনালে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে পূর্ব আমরাজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে, বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনালে আশোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে কচুয়াকাঠী সরকারি বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী দুই দলের অধিনায়ক ও টিম ম্যানেজারের হাতে ট্রফি তুলে দেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু। উপজেলা নির্বাহীবিস্তারিত পড়ুন


মোংলা বন্দর ৬৮ বছরের রেকর্ড ভঙ্গ করে বেশি মুনাফা আয়

এক সময়ের ‘মৃত প্রায়’ মোংলা বন্দর ক্রমেই কর্মচঞ্চল ও লাভজনক হয়ে উঠছে। এর সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় জাহাজ আগমন ও পণ্য ওঠানামার পরিমাণ দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে পশুর চ্যানেলে ড্রেজিং, আধুনিক নৌযান, ইকুপমেন্ট (যন্ত্র) সংযোজন ও বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধিসহ নানা উদ্যোগ নেয়া হয়েছে। এতে করে একদিকে যেমন ব্যবসায়ীরা এ বন্দর ব্যবহারে আগ্রহী হয়ে উঠছেন অন্যদিকে রাজস্ব আয় বেড়ে চলেছে। সব মিলিয়ে কর্মচঞ্চল হয়ে উঠেছে মোংলা বন্দর। সদ্য সমাপ্ত হওয়া অর্থবছরে বন্দরটি সৃষ্টির ৬৮ বছরের রেকর্ড ভঙ্গ করে ১৩৫ কোটি মুনাফা আয় করেছে। বন্দরের নির্ভরযোগ্য সূত্র জানায়, ১৯৫০ সালে মোংলাবিস্তারিত পড়ুন


পিরোজপুরে হরতালের সমর্থনে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম জোটের ডাকা সারাদেশে হরতালের সমর্থনে পিরোজপুরে কমিউনিস্ট পার্টি বিক্ষোভ সমাবেশ করেছে। বরিবার সকাল ১১ টায় পিরোজপুর জেলা কমিউনিস্ট পার্টির অফিসের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সিপিবির জেলা সভাপতি দীলিপ কুমার পাইক, সাবেক সভাপতি ডা. তপন বসু, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি খ. ম. মিরাজ। বক্তারা অবিলম্বে সরকারের গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত তা বাতিল করার আহবান জানান।


বাগেরহাটে কিশোরী ধর্ষণ মামলায় ২ যুবকের যাবজ্জীবন কারাদন্ড

বাগেরহাটের মোল্লারহাটে কিশোরীকে গণধর্ষন ও ছবি ধারণ করে প্রচার মামলায় ২ যুবককে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। রবিবার বিকেলে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম সাইফুল ইসলাম আসামীদের উপস্থিতে এ দন্ডাদেশ দেন। আদেশে দুই আসামীকে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডের নির্দেশ দেন। এছাড়া পন্যগ্রাফী আইন-২০১২ এর ৮ (৬) ধারায় আসামীদের ৭ বছরের কারাদন্ড ও এক লক্ষ টাকা জরিমানার আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, মোল্লারহাট উপজেলার বড়গাওলা গ্রামের মোহসীন মোল্লার ছেলে আব্দুর রহিম মোল্লা (২৩) এবং একই গ্রামের মৃত আবুবক্কর শিকদারের ছেলে জাহিদুল শিকদারবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় পৌরসভার বাজেট ঘোষণা

পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার সকালে পৌরসভা মিলনায়তনে ২০১৯-২০ অর্থ বছরের জন্য ৩৩ কোটি ১৫ লাখ ৬৪ হাজার ৬৩০ টাকার বাজের ঘোষণা করা হয়। ঘোষিত বাজেটে ৩১ কোটি ৩৩ লাখ ৯৮ হাজার  টাকা ব্যয় এবং ২ কোটি ১১ লাখ ৬৬ হাজার ৬৩০ টাকা উদ্বৃত রাখা হয়। রাজস্ব খাতে আয় ৩ কোটি ৯০ লাখ ১৬ হাজার এবং ৩ কোটি ১৭ লাখ ৫৮ হাজার টাকা ব্যয় ধরে এ বাজেট ঘোষণা করেন ভান্ডারিয়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম। এ উপলক্ষে পৌর প্রশাসক মো.বিস্তারিত পড়ুন


লিটনের বিলাশ বহুল জীবন যাপন ॥ বেড়িয়ে আসছে অজানা কাহিনী

পাইকগাছার এক সময়কার সাদামাঠা জীবন যাপনকারী লিটন দাশ এখন পপুলার হেল্থ এন্ড এডুকেশন সঞ্চয় ঋণদান কো-অপারেটিভ সোসাইটি (পিসিএল) এর চেয়ারম্যান। কোন রকম ৮ ক্লাসে পা রেখেই ইতি ঘটে তার শিক্ষা জীবনের। পিতা সুধীর দাস কৃষিকাজ আর ছোটখাট পানের ব্যবসা করে কোন রকম সংসার চালাতেন। এমতাবস্থায় ছেলে লিটন সংসারের হাল ধরার চেষ্টা করতে বিভিন্ন সমিতিতে দৌঁড়ঝাপ করতে থাকেন। এক পর্যায় লিটন গ্রাহক সংগ্রহের কাজ নিয়ে যোগ দেয় ‘এনআইসিএল’ নামের একটি সমবায় সমিতির অধীনে। কিছুদিন কাজ করার পর কর্মক্ষেত্রের সহকর্মী নাজমার সাথে পরিচয়ের সূত্রধরে ঘনিষ্ঠতা লাভ করে। পরে তাদের চলাফেরাই অসংলগ্নতার কারণেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial