বাগেরহাটের মোরেলগঞ্জে গৃহবধুর আত্মহত্যা
বাগেরহাটের মোরেলগঞ্জে রুমা আক্তার (২০) নামে এক গৃহবধু গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। মৃত রুমা আক্তার উপজেলার খাউলিয়া গ্রামের মৃত ইউনুচ আলী শেখের মেয়ে ও ধানসাগর গ্রমের সোহাগ হাওলাদারের স্ত্রী। রবিবার সাড়ে ৯টার দিকে রুমা বাবার বাড়ীর ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
খাউলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালেক তালুকদার জানান, রুমার এক বছর আগে বিয়ে হয়েছে। বিয়ের ৬মাসের মাথায় তার বাবা মারা যায়। এর পর থেকেই রুমা মানষিক ভারসম্যহীন হয়ে পড়ে। তিনি আরো জানান রুমা গত এক মাস আগে স্বামীর বাড়ী থেকে বাবার বাড়ী এসেছে।
মোরেলগঞ্জ থানা (ওসি) কে. এম. আজিজুল ইসলাম জানান, খবর পেয়ে গৃহবধুর লাশ উদ্ধার বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
Please follow and like us:
« বর্ষার আগমন নিয়ে প্রকৃতিতে সৌরভ ছড়াচ্ছে কামিনি (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) চিতলমারী উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদকের ছেলে অপহৃত »
