Sunday, June 16th, 2019
সমকালের পিরোজপুর প্রতিনিধি বাচ্চু’র বিরুদ্ধে সাবেক এমপি আউয়ালের দায়ের করা দুই কোটি টাকার মানহানী মামলা খারিজ
দৈনিক সমকালের পিরোজপুর জেলা প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু’র বিরুদ্ধে পিরোজপুর-১ আসনের সাবেক এমপি এ কে এম এ আউয়াল এর দায়ের করা দুই কোটি টাকার মানহানী মামলা খারিজ করে দিয়েছে আদালত। পিরোজপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট পল্লবেশ কুমার কুন্ডু ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর এর ২৪৭ ধারা’ মোতাবেক মামলাটি খারিজ করে মামলার দায় থেকে ফসিউল ইসলাম বাচ্চুকে খালাস প্রদানের আদেশ দেন। রবিবার এ আদেশের কপি হাতে পেয়েছেন তিনি। এর আগে গত বৃহস্পতিবার মামলার ধায্য দিনসহ মামলার বাদী সাবেক এমপি এ কে এম এ আউয়াল দীর্ঘদিন অনুপস্থিতি থাকা এবং মামলায় কোন তদ্বির না করারবিস্তারিত পড়ুন
তনুশ্রী জাতীয় শিশু পুরুস্কার প্রতিযোগিতায় রৌপ্য পদক পেয়েছে
বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত জাতীয় শিশু পুরুস্কার প্রতিযোগিতায় একক অভিনয় বিভাগে পিরোজপুরের তনুশ্রী ডাকুয়া সারা বাংলাদেশে ২য় স্থান অধিকার করেছে। গত ২৪ মে ঢাকায় শিশু একাডেমী মিলনায়তনে প্রতিযোগিতা শেষে বিচারকদের রায়ে সে ২য় স্থান পায়। ১২ জুন রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ এর কাছ থেকে রৌপ্য পদক ও সম্মাননা স্মারক গ্রহন করে তনুশ্রী। পিরোজপুরের ফুল ব্যবসায়ী তরুন ডাকুয়া ও মা অর্চনা ডাকুয়ার কণ্যা তনুশ্রী ডাকুয়া সরকারী বালিকা বিদ্যালয়ের ৪র্থ শেনীর ছাত্রী। ভবিষ্যতে আরও উন্নতির জন্য সে সকলের দোয়া ও আশির্বাদ চায়।
ভান্ডারিয়া প্রতিনিধি
কঁচা নদী থেকে ৮মন ইলিশ মাছসহ ট্রলার আটক
প্রধান প্রজন্ম মৌসুমে ডিমওয়ালা মা ইলিশ রক্ষা কর্যক্রমের আওতায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় রোববার কোস্টগার্ড ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৮মন ছোট-বড় ইলিশসহ একটি মাছ ধরা ট্রলার আটক করেছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. গোলাম মোস্তফা জানান, গত ২০ মে থেকে আগামী ২৩শে জুলাই পর্যন্ত এই ৬৫দিন ইলিশের প্রজনন মৌসুমে সমুদ্রে ইলিশ শিকার বন্ধ রয়েছে। সরকারি এই নির্দেশ উপেক্ষা করে জেলে নুর হোসেন ভাই ভাই নামের একটি ট্রলারে করে সমুদ্র থেকে ইলিশ শিকার করে ভান্ডারিয়া মৎস্য আড়তে বিক্রীর উদ্দেশ্যে নিয়ে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে জেলার মঠবাড়িয়া উপজেলার তুষখালী কচাঁ নদীর তীরেবিস্তারিত পড়ুন
নাজিরপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণ, তরুণ গ্রেফতার
পিরোজপুরের নাজিরপুরে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাত ১০টার দিকে উপজেলার মালিখালী ইউনিয়নের পশ্চিম যুগিয়া গ্রামের তারা কান্ত রায়ের মাছের ঘেরে এ ঘটনা ঘটে। ধর্ষণে সহায়তার অভিযোগে গৌতম শিকারী (২০) নামে এক তরুণকে রবিবার দুপুরে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত গৌতম শিকারী উপজেলার মালিখালী ইউনিয়নের পশ্চিম যুগিয়া গ্রামের গৌর শিকারী ছেলে। নাজিরপুর থানার ওসি মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষণে সহায়তাকারীকে গ্রেফতার করা সম্ভব হলেও ধর্ষক এখনো পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশি তৎপরতা অব্যহত রয়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবার লিখিত অভিযোগের ভিক্তিতে একটিবিস্তারিত পড়ুন
নিরাপদ সড়ক ও সেবা গ্রীন লাইন পরিবহন বন্ধের দাবিতে নাজিরপুরে মানববন্ধন
নিরাপদ সড়ক ও গোপালগঞ্জ-পিরোজপুরে রুটে চলাচলরত সেবা গ্রীন লাইন পরিবহন বন্ধের দাবিতে পিরোজপুরের নাজিরপুরে কনসার্টেড ইম্পীরিয়্যাল ক্লাব নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল রবিবার বেলা ১১টায় উপজেলা সদরের হাসপাতাল মোড়ে পিরোজপুর-ঢাকা সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বিরেন্দ্র নাথ মজুমদার, কনসার্টেড ইম্পীরিয়্যাল ক্লাবের সভাপতি জহুরুল ইসলাম হৃদয় খান, সাধারণ সম্পাদক সুবীর বিস্বাস, প্রচার সম্পাদক শরিফুল হাওলাদার সফিক, স্থানীয় ব্যবসায়ী মুরাদ খান, মিতু হালদার, স্নজন মন্ডল বক্তব্য রাখেন। বক্তারাবিস্তারিত পড়ুন
বাগেরহাটে ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশের এস আই ক্লোজড
বাগেরহাটের চিতলমারী থানা পুলিশের সহকারী পরিদর্শক (এসআই) স্বপন সরকার পাঁচশ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে বাগেরহাট পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছেন। রবিবার চিতলমারী থানার পরিদর্শক (ওসি) অনুকুল সরকার জানান, এলাকার বাকের ভাই নামক এক ব্যক্তির কাছ থেকে পাঁচশ টাকা নেয়ার অভিযোগে তাকে পুলিশ লাইনে জরুরীভাবে সরিয়ে নেয়া হয়। ডিআইজির এই পদক্ষেপের খবর এলাকায় ছড়িয়ে পড়লে পুলিশের ইতিবাচক ভূমিকাকে সাধারণ মানুষেরা প্রশংসা করছে। চিতলমারী সদর ইউনিয়নের পাটরপাড়া গ্রামের ফজলুল হক বিশ্বাস ওরফে ‘বাকের ভাই’ সাংবাদিকদের জানান, তার আপন ভাইপোর এসআই পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র এসআই স্বপন সরকারের নিকট আসে। প্রবেশপত্রটি গ্রহণের সময়বিস্তারিত পড়ুন
বাগেরহাটে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
বাগেরহাটের মোল্লাহাটে দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এসময় ১০টি ঘর বাড়ি ভাংচুর ও লুটপাট করেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা। এঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আহতদের মধ্যে ৪ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও মোল্লাহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেলে মোল্লাহাট উপজেলার গাংনি দক্ষিন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লিপু সরদার নামের এক ব্যক্তি ঘেরে যাওয়ার সময় মনিকুলের সাথে তর্ক-বিতর্ক হয়। এসময় মনিকুলকে মারধর করে লিপু সরদার। এঘটনা এলাকায় জানাজানি হলে, স্থানীয় দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়েবিস্তারিত পড়ুন
বাজেট নিয়ে বাগেরহাটে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও চেম্বার নেতাদের মিশ্র প্রতিক্রিয়া
আগামী ২০১৯-২০ অর্থবছরের ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট ঘোষনা পর বাগেরহাটে ব্যবসায়ী ও চেম্বার নেতাদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। প্রস্তাবিত বাজেটের বৃহৎ আকার ও উন্নয়ন পরিকল্পনাকে এক পক্ষ স্বাগত জানালেও অপর পক্ষ তা বাস্তবায়নে শঙ্কা প্রকাশ করেছেন। তবে সব ছাপিয়ে ২০১৯-২০ প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছেন জেলার উচ্চপদস্থ রাজনৈতিক নেতারা। বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লিয়াকত হোসেন লিটন বাজেটকে জনহিতকর, বাস্তবসম্মত, উন্নয়নমুখী, গণমুখী ও ব্যবসাবান্ধব বলে মনে করে সাধুবাদ জানিয়ে বলেন, প্রস্তাবিত বাজেট দেশের সুষম উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। এ বাজেটে উন্নয়ন , যোগাযোগ ও মানবসম্পদ,বিস্তারিত পড়ুন
চিতলমারী উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদকের ছেলে অপহৃত
বাগেরহাটের চিতলমারী উপজেলায় খালিদ তালুকদার (৬) নামের এক শিশু অপহরণের অভিযোগ উঠেছে। খালিদ চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ কাওছার আলী তালুকদারের ছোট ছেলে। পরিবারের দাবি শনিবার সন্ধ্যায় গ্রামের বাড়ি চৌদ্দহাজারী ঈদগাঁ মাঠ থেকে সে অপহৃত হয়। তাকে উদ্ধারের জন্য শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত জেলা গোয়েন্দা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুই নারীকে আটক করেছে। খালিদের পিতা মোঃ কাওছার আলী তালুকদার জানান, শনিবার বিকেলে তার ছেলে ও শিমু নামের এক শিশুসহ কয়েকজন চৌদ্দহাজারী ঈদগাঁবিস্তারিত পড়ুন
বাগেরহাটের মোরেলগঞ্জে গৃহবধুর আত্মহত্যা
বাগেরহাটের মোরেলগঞ্জে রুমা আক্তার (২০) নামে এক গৃহবধু গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। মৃত রুমা আক্তার উপজেলার খাউলিয়া গ্রামের মৃত ইউনুচ আলী শেখের মেয়ে ও ধানসাগর গ্রমের সোহাগ হাওলাদারের স্ত্রী। রবিবার সাড়ে ৯টার দিকে রুমা বাবার বাড়ীর ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। খাউলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালেক তালুকদার জানান, রুমার এক বছর আগে বিয়ে হয়েছে। বিয়ের ৬মাসের মাথায় তার বাবা মারা যায়। এর পর থেকেই রুমা মানষিক ভারসম্যহীন হয়ে পড়ে। তিনি আরো জানান রুমা গত এক মাস আগে স্বামীর বাড়ী থেকে বাবার বাড়ী এসেছে। মোরেলগঞ্জবিস্তারিত পড়ুন
