প্রধান সূচি

ভান্ডারিয়া প্রতিনিধি

কঁচা নদী থেকে ৮মন ইলিশ মাছসহ ট্রলার আটক

প্রধান প্রজন্ম মৌসুমে ডিমওয়ালা মা ইলিশ রক্ষা কর্যক্রমের আওতায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় রোববার কোস্টগার্ড ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৮মন ছোট-বড় ইলিশসহ একটি মাছ ধরা ট্রলার আটক করেছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. গোলাম মোস্তফা জানান, গত ২০ মে থেকে আগামী ২৩শে জুলাই পর্যন্ত এই ৬৫দিন ইলিশের প্রজনন মৌসুমে সমুদ্রে ইলিশ শিকার বন্ধ রয়েছে। সরকারি এই নির্দেশ উপেক্ষা করে জেলে নুর হোসেন ভাই ভাই নামের একটি ট্রলারে করে সমুদ্র থেকে ইলিশ শিকার করে ভান্ডারিয়া মৎস্য আড়তে বিক্রীর উদ্দেশ্যে নিয়ে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে জেলার মঠবাড়িয়া উপজেলার তুষখালী কচাঁ নদীর তীরে ট্রলারটি আটক করা হয় এবং ফিসারিজ আইনে জেলে নুর হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে বিকেলে আটককৃত ইলিশ মাছ উপজেলার ১৮টি এতিম খানায় বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial