মঠবাড়িয়ায় ইয়াবাসহ স্টুডিও মালিক আটক
পিরোজপুরের মঠবাড়িয়ায় ২৫ পিস ইয়াবাসহ স্টুডিও মালিক মিহির কুমার ঝন্টুকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে পৌর শহরের শহীদ মোস্তফা খেলার মাঠের পশ্চিম পাশে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়। আটককৃত ঝন্টু পৌর শহরের দক্ষিণ বন্দর এলাকার মনোরঞ্জন হালদারের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে থানা পুলিশ ডিজিটাল দামোদর স্টুডিওতে অভিযান চালায়। এসময় ২৫ পিস ইয়াবাসহ স্টুডিও মালিক মিহির কুমার ঝন্টুকে আটক করা হয়।
মঠবাড়িয়া থানার এসআই জাহিদ হাসান জানান, স্টুডিও ব্যবসার আড়ালে মিহির কুমার ঝন্টু দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় উপজেলা যুবলীগের কমিটি গঠন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে নাটারের মতবিনিময় সভা »
