প্রধান সূচি

পিরোজপুরে নাটারের মতবিনিময় সভা

বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব)’র আয়োজনে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পিরোজপুরে ‘ঔষধ দোকান মালিকদের ভূমিকা শীর্ষক’ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় স্থানীয় চেম্বার অব কমার্স মিলনায়তনে জেলা নাটাবের সভাপতি ডা. এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর.এম.ও) ডা. ননী গোপাল রায়। বক্তব্য রাখেন, জেলা নাটাবের সাধারণ সম্পাদক কাজী শাহাদাত হোসেন, বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব)’র ফিল্ড লেভেল ষ্টাফ মো. নাজিম উদ্দিন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্য (আর.এম.ও) ডা. ননী গোপাল রায় বলেন, যক্ষ্মা রোগ চিকিৎসার দায়িত্ব সরকারের। প্রত্যেক রোগীর পিছনে একজন স্বাস্থ্য কর্মী কাজ করছে। যক্ষ্মা রোগ নির্মূলের জন্য ৬ মাস ঔষধ খেতে হবে। পিরোজপুরে সদর হাসপাতালের ১২৩নং কক্ষ যক্ষা রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত রয়েছে।

মতবিনিময় সভায় পিরোজপুরের ৩০ জন ঔষধ দোকান মালিক অংশ গ্রহন করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial