Wednesday, May 29th, 2019
পিরোজপুরে টাউন ক্লাবের উদ্যোগে ক্লাবের উদ্যোগে স্মরণসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পিরোজপুরে গোপাল কৃষ্ণ টাউন ক্লাবের উদ্যোগে ক্লাবের কার্যকরি কমিটির সিনিয়র সদস্য এডভোকেট এম এ মান্নান, সদস্য এডভোকেট গোবিন্দ কুমার রায়, আব্দুস সালাম মধু, কে এম হুমাযূন তালুকদার খোকন এবং আজগর আলী শেখের স্মরণসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ক্লাবের টেনিশ গ্রাউন্ডে অনুষ্ঠিত স্মরণসভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের জাতীয় সংসদ সদস্য (এমপি) শেখ এ্যানী রহমান। পিরোজপুর জেলা প্রশাসক ও গোপাল কৃষ্ণ টাউন ক্লাবের সভাপতি আবু আলী মো. সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভা ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাষ্টেরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে আন্তঃজেলা অপরাধী চক্রের তিন দুর্ধর্ষ সদস্য গ্রেফতার
ঈদকে সামনে রেখে পিরোজপুর এলাকায় বড় ধরনের অপরাধ সংঘটনের প্রস্তুতির সময় পিরোজপুর-নাজিরপুর সড়কের পাঁচপাড়া বাজারের কাছ থেকে পুলিশ আন্তঃজেলা অপরাধী চক্রের তিন দুর্ধর্ষ সদস্যকে গ্রেফতার করা করেছে। এরা হলেন জেলার নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের মোঃ জামাল (৩৫), ইন্দুরকানী উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের রফিক ওরফে সালাম (৩২) ও বাগেরহাট সদর উপজেলার মুনিগঞ্জ মালোপাড়ার সোহেল (২৮)। পিরোজপুরের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোল্লা আজাদ হোসেন আজ বুধবার দুপুরে পুলিশ অফিসের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গ্রেফতার এ তিন অপরাধীর বিরুদ্ধে পিরোজপুর, বাগেরহাট, গোপালগঞ্জ, শরিয়তপুর, বরিশাল জেলা ওবিস্তারিত পড়ুন
পাইকগাছায় মুক্তিযোদ্ধার টাকা পকেটমার ॥ ১ ঘন্টার মধ্যে টাকা উদ্ধার করে দিল পুলিশ
পাইকগাছায় এক বৃদ্ধ মুক্তিযোদ্ধার ১৮ হাজার পকেটমারের টাকা পুলিশের তৎপরতায় ১ ঘন্টার ব্যবধানে উদ্ধার হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে পৌর সদরের চৌরাস্তা মোড়ে শ্রীকৃষ্ণ বস্ত্রালয়ের সামনে ফলের দোকানের পাশ থেকে এ ঘটনা ঘটে। চাঁদখালী-ইউপির কমলাপুর গ্রামের অসুস্থ্য মুক্তিযোদ্ধা খয়বার গাজী জানান, ঈদ উপলক্ষে চেকের মাধ্যমে সোনালী ব্যাংক থেকে মুক্তিযোদ্ধা ভাতার ১৮ হাজার টাকা উত্তোলন করে পাঞ্জাবীর পকেটে করে বাইরে এসে চৌরাস্তা মোড়ে ফলের দোকানের সামনে দাঁড়ান। এ সময় পকেটমাররা তার পিটে বমি করে পাঞ্জাবীর পকেট কেঁটে সব টাকা নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ওসি এমদাদুল হক শেখ টাকা হারিয়েবিস্তারিত পড়ুন
পিরোজপুরে কৃষকদের কাছ থেকে ধান না কেনায় বিক্ষোভ
পিরোজপুর সদর উপজেলায় সাধারণ কৃষকদের কাছে ধান না কেনায় খাদ্য গুদামের সামনে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ কৃষকরা। আজ বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খাদ্য গুদামে ধান নিয়ে আসা কৃষকেরা এ বিক্ষোভ করেন। কৃষকদের অভিযোগ, তাদেরকে ধান নিয়ে খাদ্য গুদামে আসতে বলার পরও তাদের কাছ থেকে ধান সংগ্রহ করেনি খাদ্য বিভাগের কর্তৃপক্ষ। ধান বহনের জন্য কৃষকদের সরকারিভাবে ধানের বস্তাও সরবরাহ করেছে খাদ্য বিভাগ। এছাড়া স্থানীয় বিভিন্ন দালালের মাধ্যমে আর্থিক সুবিধা নিয়ে ধান কিনছে খাদ্য বিভাগ বলে অভিযোগ কৃষকদের। এদিকে, খাদ্য গুদামের সামনে বিক্ষুব্ধ কৃষকদের ছবি নিতে গেলে দালালরা ছবি নিতে বাঁধাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে নাটারের মতবিনিময় সভা
বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব)’র আয়োজনে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পিরোজপুরে ‘ঔষধ দোকান মালিকদের ভূমিকা শীর্ষক’ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় স্থানীয় চেম্বার অব কমার্স মিলনায়তনে জেলা নাটাবের সভাপতি ডা. এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর.এম.ও) ডা. ননী গোপাল রায়। বক্তব্য রাখেন, জেলা নাটাবের সাধারণ সম্পাদক কাজী শাহাদাত হোসেন, বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব)’র ফিল্ড লেভেল ষ্টাফ মো. নাজিম উদ্দিন প্রমূখ। প্রধান অতিথির বক্তব্য (আর.এম.ও) ডা. ননী গোপাল রায় বলেন, যক্ষ্মা রোগ চিকিৎসারবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ইয়াবাসহ স্টুডিও মালিক আটক
পিরোজপুরের মঠবাড়িয়ায় ২৫ পিস ইয়াবাসহ স্টুডিও মালিক মিহির কুমার ঝন্টুকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে পৌর শহরের শহীদ মোস্তফা খেলার মাঠের পশ্চিম পাশে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়। আটককৃত ঝন্টু পৌর শহরের দক্ষিণ বন্দর এলাকার মনোরঞ্জন হালদারের ছেলে। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে থানা পুলিশ ডিজিটাল দামোদর স্টুডিওতে অভিযান চালায়। এসময় ২৫ পিস ইয়াবাসহ স্টুডিও মালিক মিহির কুমার ঝন্টুকে আটক করা হয়। মঠবাড়িয়া থানার এসআই জাহিদ হাসান জানান, স্টুডিও ব্যবসার আড়ালে মিহির কুমার ঝন্টু দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে মাদকবিস্তারিত পড়ুন
টিপু সভাপতি : এহসাম সাধারণ সম্পাদক
ভান্ডারিয়ায় উপজেলা যুবলীগের কমিটি গঠন
পিরোজপুরের ভান্ডারিয়ায় এনামুল কবির টিপু তালুকদারকে সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসাম হাওলাদারকে সাধারণ সম্পাদক করে ৫২ সদস্য বিশিষ্ট বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভান্ডারিয়া উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সোমবার পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু ও সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী আগামী তিন বছরের জন্য এ কমিটি অনুমোদন করে। নব গঠিত কমিটিতে ১১ জন সহ-সভাপতি, ৩ জন সহ-সাধারণ সম্পাদক এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম কাইয়ুম জোমাদ্দার, লোকমান হোসেন মুন্সি, সঞ্জীব কুমার দত্ত, এইচ এম সোহেল ও শাহিন আলমকেসহ মোট ৫ জনকে সাংগঠনিক সম্পাদক করাবিস্তারিত পড়ুন
পাইকগাছায় পিতা-পুত্রের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
পাইকগাছায় পৌরসভার ৯নং ওয়ার্ড বাতিখালীতে পিতা-পুত্রের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। জানা গেছে, পৌরসভার বাতিখালীর বিমল কৃষ্ণ মন্ডলের ছেলে তাপস কুমার মন্ডল অভিযোগ করেছেন, তাদের বসত বাড়ীর ভিতরে বিএনপি সমর্থিত স্থানীয় এটিএম মনিরুজ্জামান ও তার ছেলে নাহিদুজ্জামান নাহিদ এসএ ৯০ খতিয়ানের ৩৯, ৪০ ও ৪১নং দাগে প্রায় ৬ শতক সম্পত্তি জালিয়াতিভাবে রেকর্ড করে নিজেদের দখলে নিয়েছেন। ইতিপূর্বে স্থানীয়ভাবে শালিস করে সমাধান না হওয়ায় তাপস ও অশোক কুমার মন্ডল বাদী হয়ে এটিএম মনিরুজ্জামান ও তার ছেলে নাহিদুজ্জামানের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। এ অভিযোগ প্রসঙ্গে নাহিদুজ্জামান বলেন,বিস্তারিত পড়ুন
পিরোজপুরে তিন মাদক ব্যবসায়ীর কারাদন্ড
পিরোজপুরে তিন মাদক ব্যবসায়কে তিন বছর কারাদন্ড ও তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শামসুল হক এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার আব্দুল মান্নান (৪৪), শরিফুল ইসলাম (৩২) ও ইকবাল হোসেন (৩০)। মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১৭ ডিসেম্বর সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার গুয়াবাড়িয়া এলাকায় পুলিশের একটি দল টহল দেওয়ার সময় মোটরসাইকেল আরোহীতিন জনকে আটক করে তল্লাশী চালিয়ে তাদের সাথে থাকা তিন লিটার ফেনসিডিলবিস্তারিত পড়ুন
সুন্দরবনে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত-৪ ॥ অস্ত্র গোলা বারুদ উদ্ধার
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়া মরা পশুর এলাকায় র্যাব-৮ এর সাথে বন্দুকযুদ্ধে বনদস্যু হাসান বাহিনী প্রধান হাসানসহ ৪ দস্যু নিহত হয়েছে। এসময় বিপুল পরিমান অস্ত্র গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। র্যাব-৮ এর কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. তাজুল ইসলাম জানান, সুন্দরবনে সম্প্রতি বনদস্যুদের আনাগোনা বেড়ে যাওয়ায় র্যাবের একটি দল মঙ্গলবার রাতে অভিযানে নামে। অভিযানিক দলটি রাত ১২টার দিকে সুন্দরবনের জোংলা খাল এলাকায় পৌঁছালে র্যাবকে লক্ষ্য করে বনদস্যুরা গুলি ছোড়ে। এসময় র্যাবও পাল্টা গুলি ছোড়ে। থেমে থেমে বেশ কিছু সময় বন্দুক যুদ্ধ চলার পর দস্যুরা পিছু হটে যায়। পরে সেখানে তল্লাশিবিস্তারিত পড়ুন
